সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 | পদ সংখ্যা: ১৩টি | Biddabari

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৪ তম গ্রেড থেকে ১৭তম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ২০ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর ।

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে।

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ১৩ টি

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ১১২ টাকা।

আবেদনের বয়সসীমা:  ২০ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ০১ মে ২০২৬ ইং তারিখ সকাল ১২:০০ ঘটিকা হতে ২০ মে ২০২৬ ইং তারিখ বিকাল ১২:০০ঘটিকা পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই   http://job.shmrmi.gov.bd.bd/         ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন  পত্র পূরণ করতে হবে ।

এই চাকরির বিবরণ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 এর বিস্তারিত:

শর্তাবলী:

১। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ https://job.shmrmi.gov.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। পত্রিকা ছাড়াও অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইট www.dmlc.gov.bd এ পাওয়া যাবে।

(ক) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১ মে ২০২৬ রাত ১২.০০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ ও সময় ২০ মে ২০২৬ রাত ১২.০০ ঘটিকা।

(খ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(গ) Online এ আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। যেখানে সনদপত্র আপলোডের নির্দেশ থাকবে, সেখানে Certificate Upload পেজ থেকে প্রয়োজনীয় সনদপত্র আপলোড করতে হবে। অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ হিসেবে গণ্য হবে।

(ঘ) কারিগরি সংক্রান্ত যে কোন তথ্য/সমস্যা সমাধানের বিষয়ে ওয়েবসাইটে থাকা Contact Us পেজ থেকে সার্পোট টিকেট তৈরী করে বা প্রয়োজনে ইমেইল (jobshmrmi@gmail.com) এ যোগাযোগ করা যেতে পারে। আবেদন জমা দেয়ার সর্বশেষ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বৎসরের মধ্যে হতে হবে। বয়স নিরুপণ/প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২০ এর ২(চ) নং অনুচ্ছেদের শর্ত পূরণ সাপেক্ষে উচ্চমান সহকারী ও সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

২। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে সরকারের সর্বশেষ জারীকৃত নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণক দাখিল করতে হবে।

৩। প্রার্থীর পিতা ও মাতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে হবহ সেভাবে লিখতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৪। যোগ্যতা থাকা সাপেক্ষে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একাধিক পদের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হলে কেবল একটি পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

৫। আবেদন ফি: ক্রমিক নং ১ থেকে ৩ পর্যন্ত ১০০/- (একশত) টাকা, কমিশন ও ভ্যাট বাবদ ১২ (বারো) টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ৪ ও ৫ পর্যন্ত ৫০/- (পঞ্চাশ) টাকা, কমিশন ও ভ্যাট বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা পরিশোধ করতে হবে।

৬। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের (NOC) মূলকপি জমা দিতে হবে।

৭। পরীক্ষার তারিখ, সময় ও স্থান অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে।

৮।

মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

৯।

উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন সামরিক ভূ-সম্পত্তি প্রশাসন দপ্তরসমূহে বদলিযোগ্য হবে।

১০। অসত্য/ভুল তথ্য/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের Online এ প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ প্রদানের সুপারিশ করা হবে। পরবর্তীতে যে কোন সময়ে সুপারিশকৃত প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্রে ঘাটতি/অসঙ্গতি/ ত্রুটি/জালিয়াতি ইত্যাদি পরিলক্ষিত হলে, উক্ত প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন।

১২। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির সংশোধন/বাতিল/শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হয়েছে ।