মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Madrasa Education (DME) Job Circular 2026 | পদ সংখ্যা: ২৩টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ জুলাই ২০২৬ ইং তারিখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Madrasa Education (DME) Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Madrasa Education (DME) Job Circular 2026 এর তথ্যমতে, ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ২৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Madrasa Education (DME) Job Circular 2026 এর তথ্যমতে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Madrasa Education (DME) Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ২৩টি ।
আবেদনের বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০২ আগস্ট ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৩ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ১১২ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://dme.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Madrasa Education (DME) Job Circular 2026 এর বিস্তারিত:
২। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং-শিম/শা:১১/৫-১(অংশ)/৫৮২ ও শিম/শা:১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে সমমানে নির্ধারিত হবে:
৩। ইতঃপূর্বে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখের ৫৭.২৫.০০০০.০০১.৫০.০০১.১৮-৩৮৮নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন; তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৪। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) ০১/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বয়সসীমা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য নয়। (খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক দরখাস্ত করতে হবে।
(গ) নিয়োগে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত অন্যান্য বিধি-বিধানে কোন সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে। (ঘ) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
( ঙ) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
( চ) এ নিয়োগ প্রক্রিয়ায় প্রযোজ্য সকল ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(ছ) কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায় আইনসঙ্গত কারণে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
(জ) নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৫। মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংশ্লিষ্ট নিম্নোক্ত সনদ/কাগজপত্রের মূলকপি আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে:
(ক) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূলকপি;
(খ) প্রার্থীর নিজ জেলার পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের মূলকপি। প্রার্থীর নাগরিকত্ব সনদ অন্য কোন জেলার পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হলে তা বাতিল বলে গণ্য হবে।
(গ) চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
(ঘ) জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর মূলকপি
(ঙ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
৬। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dme.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২/০৮/২০২৬ খ্রিস্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৩/০৮/২০২৬ বিকাল-০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
( Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং ১ থেকে ৪নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর শ্রেণী (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ) সকল পদে আবেদন ফি হবে ৫০/- (পঞ্চাশ) টাকা ও সার্ভিস চার্জ হবে ৬ টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
SMS নিয়মাবলী:
প্রথম SMS: DME<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DME ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK-112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DME <Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DME <space>Yes<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DME Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for DME Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dme.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্যক্ষেত্রে), মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে DME<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: DME Help User ABCDEF & Send to 16222.
ii) PIN Number জানা থাকলে DME<space>Help<space>PIN<space>PIN
( Number & Send to 16222. Example: DME Help PIN 12345678 & Send to 16222.
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dme.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DME, Post Name: *** Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৭। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।



