দিনাজপুর কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner Office Dinajpur Job Circular 2026 | পদ সংখ্যাঃ ১২২টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ দিনাজপুর কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner Office Dinajpur Job Circular 2026 প্রকাশিত হয়েছে। দিনাজপুর কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner Office Dinajpur Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ তম গ্রেড থেকে ২০ তম গ্রেডে ০৬টি ক্যাটাগরিতে সর্বমোট ১২২ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ৩মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
দিনাজপুর কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner Office Dinajpur Job Circular 2026 এর তথ্যমতে, ত্রুটিপূর্ণ / অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে ।
দিনাজপুর কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner Office Dinajpur Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১২২ টি
আবেদন ফি: ৫৬ টাকা হতে ১১২ টাকা। সকল পদে অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা ।
আবেদনের বয়সসীমা: ৩মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ৩ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১৭মে ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://taxdin.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
দিনাজপুর কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner Office Dinajpur Job Circular 2026 এর বিস্তারিত:
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
১। আবেদনকারীর বয়স ৩ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বৎসর এর মধ্যে হতে হবে (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত পরিপত্র অনুসরণ করা হবে)।
২। সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
৩। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা অনুসরণ করা হবে।
৪। প্রার্থীর যোগ্যতা যাচাইঃ
প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক-ক হতে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে:
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ)।
(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।
(গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
(ঘ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণক।
(ঙ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসাবে আবেদনকারীকে পিতা/মাতার মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার প্রমাণপত্র (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট। ভারতীয় তালিকা/ লাল মুক্তিবার্তা নম্বর/ সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র উপস্থাপন করতে হবে।
(চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রদর্শন করতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা প্রশাসক/ পৌরসভার মেয়র বা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
(ছ) জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ।
(জ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের রঙ্গিন কপি (Applicant's Copy) ও প্রবেশপত্র (Admit Card)।
৫। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল- দিনাজপুরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের (www.taxeszonedinajpur.gov.bd) মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
৬। প্রার্থীর যোগ্যতা যাচাইঃ প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/ অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/ জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোন সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৭। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।
৮। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হতে পারে। লিখিত/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১০। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ বিধি-বিধান প্রযোজ্য হবে।
১১। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১২। (ক) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 'কম্পিউটার অপারেটর' পদ পূরণে 'সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে। এ বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ:
(খ) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল পদ পূরণে 'কর বিভাগ (১০ম গ্রেড হইতে ২০তম গ্রেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৫' অনুসরণ করা হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ:
১৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন।
১৪। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।
১৫। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে https://taxdin.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩ মে ২০২৬ পূর্বাহ্ন ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৭ মে ২০২৬ অপরাহ্ন ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করা যাবে না বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং ৬ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল পদে আবেদন ফি হতে ৫০/- (পঞ্চাশ) টাকা) ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS নিয়মাবলী: প্রথম SMS: TAXDIN
Example: TAXDIN ABCDEF & send to 16222 Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type TAXDIN
দ্বিতীয় SMS: TAXDIN
Example: TAXDIN Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for TAXDIN Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://taxdin.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম, ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে TAXDIN
Example: TAXDIN Help User ABCDEF & Send to 16222.
(ii) PIN No. জানা থাকলে TAXDIN
Example: TAXDIN Help PIN 12345678 & Send to 16222.
(ঝ) পত্রিকা ছাড়াও কর অঞ্চল-দিনাজপুর এর ওয়েবসাইট www.taxeszonedinajpur.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় www.taxeszonedinajpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। ও অন্যান্য তথ্য
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: TAXDIN, Post Name:***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৬। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



