জেলা প্রশাসকের কার্যালয়,টাঙ্গাইল পুন:নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Tangail RE- Job Circular 2026 | পদ সংখ্যা:৫৮টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২ জুলাই ২০২৬ ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয়,টাঙ্গাইল পুন:নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office
Tangail RE- Job Circular 2026 প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের
কার্যালয়,টাঙ্গাইল পুন:নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Tangail RE- Job Circular 2026 এর তথ্যমতে,
১৬ গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৭টি ক্যাটাগরিতে সর্বমোট ৫৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর
বয়স ১৮ আগস্ট ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের
ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
জেলা প্রশাসকের কার্যালয়,টাঙ্গাইল
পুন:নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office
Tangail RE- Job Circular 2026 এর তথ্যমতে,
সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের অনাপত্তিপত্র
(NOC) দাখিল করতে হবে ।
জেলা প্রশাসকের কার্যালয়,টাঙ্গাইল পুন:নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Tangail RE- Job Circular 2026 এরগুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৫৮টি ।
আবেদনের বয়সসীমা: ১৮ আগস্ট ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৪ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ১৮ আগস্ট ২০২৬
ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬
টকা থেকে ১১২ টাকা।
উল্লেখ্য,সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর
শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)প্রার্থীর ক্ষেত্রে আবেদন
ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক
প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে
এই https://dctangail.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয়,টাঙ্গাইল পুন:নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৬ | DC Office
Tangail RE- Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদনের শর্তাবলি:
০১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
০২. প্রার্থীর বয়স ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র /জন্মনিবন্ধনের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।
০৩. নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
০৪. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া বা ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৫. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মুক্তিযোদ্ধা সনদের সঠিকতা যাচাই করা হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদনকারীকে পিতা/মাতার মুক্তিযোদ্ধার প্রমাণপত্র, প্রতিবন্ধী হিসেবে আবেদনকারীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রদত্ত মূল সনদ এবং জাত হরিজন আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভা কর্তৃক জাত হরিজন সনদ উপস্থাপন এবং সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
০৬. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
০৭. আবেদনকারীর পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে, অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে।
০৮. কোনো ধরনের তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
০৯. কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করতে পারবে।
১০. জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর ওয়েবসাইট: www.tangail.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।
১১. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী authority যে কোনো দরখাস্ত গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১২. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
১৩. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪. সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরিতে নিয়োগের শর্ত হিসেবে বিবেচিত হবে।
১৫. কোনো তথ্য গোপন করে অথবা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে কিংবা নিয়োগের পরে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে উক্ত ব্যক্তি বা ব্যক্তিদের নিয়োগাদেশ বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
১৭. আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
ক. আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
- (১) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৪/০৮/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা।
- (২) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel, সাইজ সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel, সাইজ সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk প্রিপেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে:
- ০১ নং ক্রমিকের পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা এবং টেলিটক চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা।
- (০২-০৭) নং ক্রমিকের পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা এবং টেলিটক চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
- সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) এর ক্ষেত্রে: ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটক চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- প্রথম SMS: DCTANGAIL
User ID লিখে send করতে হবে 16222 নম্বরে। - Example: DCTANGAIL ABCDEF & send to 16222
- Reply: Applicant's Name, TK-(Application fee) will be
charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type
DCTANGAIL
Yes PIN & send to 16222 - দ্বিতীয় SMS: DCTANGAIL
Yes লিখে send করতে হবে 16222 নম্বরে।PIN - Example: DCTANGAIL YES 12345678 & send to 16222
- Reply: Congratulations (Applicant's Name), your payment
has been completed successfully for DCTANGAIL Application for post (post
name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX)
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে; বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং SMS পড়ে প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
- (১) User ID জানা থাকলে: DCTANGAIL
Help & send to 16222User User ID - Example: DCTANGAIL Help User ABCDEF & send to 16222
- (২) PIN Number জানা থাকলে: DCTANGAIL
Help & send to 16222PIN PIN Number - Example: DCTANGAIL Help PIN 12345678 & send to 16222
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের ওয়েবসাইট: www.tangail.gov.bd
এ পাওয়া যাবে। অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.tangail.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ facebook.com হতেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোনো समस्या হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বর অথবা dctangail@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। (ই-মেইলে এর Subject-এ Organization Name: DCTANGAIL, Post Name: XXXX, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
ট.
- (১) যারা ইতোপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের ২৮ জুলাই ২০২৪ তারিখের ০৫.৪১.৯৩০০.০০৯.১১.০০১.২৪ - ৩২৪ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ১, ২, ৩, ৪ ও ৫ নং ক্রমিক পদসমূহে আবেদন করেছেন, তাদের আবেদনসমূহ বিবেচনাধীন রয়েছে বিধায় পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- (২) উপরিউক্ত স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির বাবুর্চি পদের ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে নতুন ছাড়পত্র মঞ্জুর না হওয়ায় উক্ত পদটির নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
(৩) একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায়, একই প্রার্থীকে একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।



