ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bankers' Selection Committee Member Banks and Financial Institutions Job Circular 2026

Bankers' Selection Committee Member Banks and Financial Institutions Job Circular 2026

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ জুলাই ২০২৬ ইং তারিখ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | (Bankers' Selection Committee Member Banks and Financial Institutions Job Circular 2026) প্রকাশিত হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bankers' Selection Committee Member Banks and Financial Institutions Job Circular 2026 র তথ্যমতে, ৯ম গ্রেড থেকে ১০তম  গ্রেডের ১০টি ক্যাটাগরিতে সর্বমোট ৩২০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১ এপ্রিল ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩৫ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bankers' Selection Committee Member Banks and Financial Institutions Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে ।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bankers' Selection Committee Member Banks and Financial Institutions Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৩২০টি ।

আবেদনের বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের সময়সীমা: ২৯ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল থেকে ০১সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ পর্যন্ত।

আবেদন ফি:  ২০০ টাকা

আবেদন ফি জমাদানের মাধ্যম: ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রকেট’ এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতিতে 'Bill Pay' অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ ইতঃপূর্বে নিবন্ধিত প্রার্থী তার বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন করতে পারবেন। একজন নতুন প্রার্থী তার পছন্দের পদের পাশে ‘Apply Online’ এ ক্লিক করলে যে পেইজটি ওপেন হবে, তার নিচের অংশে ‘Register Now’ লিঙ্ক পাবেন। উক্ত লিঙ্কে গিয়ে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণ করে ‘Submit Application’ এ ক্লিক করলে উক্ত পদে তার আবেদন দাখিল সম্পন্ন হবে এবং তিনি একই সাথে একটি CV ID Number পাবেন।

এই চাকরির বিবরণ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bankers' Selection Committee Member Banks and Financial Institutions Job Circular 2026 এর বিস্তারিত:

১১। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা:

গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শাঃ১১/১-১(অংশ)/৬৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত GPA বা ক্ষেত্রমত, CGPA এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:

(১) SSC বা সমমান এবং HSC বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-

জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব

প্রথম বিভাগ

জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম

দ্বিতীয় বিভাগ

(২) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত CGPA এর ক্ষেত্রে-

অর্জিত CGPA

সমতুল্য শ্রেণি/বিভাগ

৪.০০ পয়েন্ট স্কেলে

৫.০০ পয়েন্ট স্কেলে

৩.০০ বা তদূর্ধ্ব

৩.৭৫ বা তদূর্ধ্ব

২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম

২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম

প্রার্থী ‘O’ Level ও ‘A’ Level পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

১২। সমমান বিষয় প্রসঙ্গে:

যে সকল আবেদনকারী ১ নং হতে ৬ নং ক্রমিকের পদের শিক্ষাগত যোগ্যতার কলামে উল্লিখিত বিষয় ব্যাতীত সমমানের অন্য কোন বিষয়ে ডিগ্রিধারী, তাদেরকে মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে নিজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার এর অফিস কর্তৃক ইস্যুকৃত একটি প্রত্যয়নপত্র (Equivalency Certificate) প্রদর্শন করতে হবে যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে আবেদনকারীর গৃহীত বিষয়টি সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতার কলামে উল্লিখিত একটি বিষয়ের সমমানের।

১৩। বয়স: ০১/০৪/২০২৬ তারিখে (বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।)

ক) ক্রমিক নং-০১ থেকে ০৬ পর্যন্ত পদের প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৩২ বছর।

খ) ক্রমিক নং-০৭ থেকে ১০ পর্যন্ত পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

১৪। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ০১/০৯/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা

১৫। ফি প্রদান, Payment Verification এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ০৩/০৯/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।

১৬। আবেদন ফি: অফেরতযোগ্য টাঃ ২০০/- (দুইশত টাকা) মাত্র। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ১৭ (খ) দ্রষ্টব্য।

সকল প্রার্থীকেই (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীসহ) আবেদন ফি বাবদ টা: ২০০/- হারে প্রদান করতে হবে। শুধুমাত্র অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি টা: ৫০/-(টাকা পঞ্চাশ মাত্র)। অবশিষ্ট অর্থ ফেরত প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় দলিলাদির স্ক্যান (ডিজিটাল) কপিসহ https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_fee_rfind.php এর মাধ্যমে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীকে আবেদন করতে হবে। পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে তাদের প্রাপ্য অর্থ আবেদন ফি প্রদানের জন্য ব্যবহৃত রকেট একাউন্টে ফেরত প্রদান করা হবে।

১৭। আবেদন পদ্ধতি:

ক. Online Registration: বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ ইতপূর্বে নিবন্ধিত প্রার্থী তার বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন করতে পারবেন।

একজন নতুন প্রার্থী তার পছন্দের পদের পাশে 'Apply Online' এ ক্লিক করলে যে পেইজটি ওপেন হবে, তার নিচের অংশে 'Register Now' লিংক পাবেন। উক্ত লিংকে গিয়ে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণ করতঃ 'Submit Application' এ ক্লিক করলে উক্ত পদে তার আবেদন দাখিল সম্পন্ন হবে এবং তিনি একই সাথে একটি CV ID Number পাবেন। এই CV ID Number এবং Password ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং এর সাহায্যে একজন প্রার্থী তার জন্য প্রযোজ্য সকল পদে আবেদন দাখিল করবেন। একজন প্রার্থী একের অধিক CV তৈরী করতে পারবেন না।

খ.প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে।

গ. প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।

ঘ. প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া আবেদন দাখিলের পরে কোনো মহিলা প্রার্থী বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

ঙ. ছবি (Photo): ইতপূর্বে নিবন্ধিত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের 600x600 pixel ও file size 100 KB এর বেশি নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা ফরমাল পোশাকে রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) scan করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো, Informal এবং অস্পষ্ট বা ঘোলাটে ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

চ. স্বাক্ষর (Signature): নির্ধারিত স্থানে 300x80 pixel ও file size 60 KB এর বেশি নয় এরূপ মাপের (প্রার্থীর নিজের) স্বাক্ষর scan করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। scan করার সময় লক্ষ্য রাখতে হবে যেন স্বাক্ষরটি স্পষ্ট, উজ্জ্বল এবং নির্ধারিত স্থানের পুরোটা জুড়ে থাকে।

নিবন্ধিত কোন প্রার্থীর ছবি/স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হলে CV ID Number উল্লেখপূর্বক স্ক্যানকৃত ছবি/স্বাক্ষরসহ (.jpg/.gif/.png ফরম্যাটে) প্রার্থীর নিবন্ধিত ই-মেইল হতে info.bscs@bb.org.bd-এ ই-মেইল প্রেরণ করতে হবে।

ছ. অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ: পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফল অবশ্যই আবেদন দাখিলের শেষ তারিখ বা তার পূর্বে প্রকাশিত হতে হবে।

জ. প্রতিষ্ঠান পছন্দক্রম: Online আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধা ক্রম এবং Online আবেদনে উল্লিখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর উক্ত পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।

প্রদত্ত ইমেজের টেক্সটগুলো হুবহু নিচে তুলে ধরা হলো:

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়

ঝ. Application Fee Payment পদ্ধতি: ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) 'রকেট' এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির 'Bill Pay' অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ {হাইফেন (-) এর আগের অংশ}, ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী Transaction ID (TxnID) নম্বর সংবলিত একটি মেসেজ পাবেন। প্রাপ্ত TxnID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ‘ঞ’ ক্রমিকে উল্লিখিত পদ্ধতিতে পৃথকভাবে Payment Verification সম্পাদন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।

আবেদন ফি'র Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment.bb.org.bd/ onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।

ঞ. Payment Verification: ফি প্রদানের পর প্রাপ্ত TxnID নম্বরটি বাংলাদেশ ব্যাংকের erecruitment ওয়েবসাইটের Verify Payment লিংকে গিয়ে নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে প্রার্থীকে Payment Verification সম্পাদন করতে হবে। কোনো আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে Payment Verification সম্পন্ন না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে Admit Card ডাউনলোড করতে পারবে না। ভুল JOB ID বা ভুল CV ID ব্যবহারপূর্বক ফি জমা দিলে, একই JOB ID এর বিপরীতে একাধিকবার ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে Payment Verify না করলে আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না।

ট. Tracking Page সংগ্রহ: Payment Verification সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদান করা হবে। Tracking Page টি প্রার্থীর আবেদন দাখিলের প্রমাণস্বরূপ নিজের কাছে সংরক্ষণ করতে হবে। আবেদন দাখিলের সর্বশেষ সময়ের পরে কোনো অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না।

ঠ. একজন প্রার্থী কোনো একটি পদের বিপরীতে একবারই আবেদন দাখিল করতে পারবেন। দাখিলকৃত আবেদন পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিল করা যাবে না। কাজেই আবেদন দাখিলের পূর্বে CV-তে উল্লিখিত তথ্যাদির (নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি) সঠিকতা এবং প্রতিষ্ঠান পছন্দক্রম সতর্কতার সাথে যাচাইপূর্বক আবেদন দাখিল করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি যাচাই-বাছাই পূর্বক প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

১৮। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত সকল প্রার্থীর প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

১৯। প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি রাখতে হবে। পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার বিষয় ও বিষয়ভিত্তিক নম্বর বণ্টন পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) এ প্রকাশ করা হবে।

২০। প্রার্থীকে Online আবেদনের সময় কোনরূপ কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। Online আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ে কোনো গুরুতর (substantive) ত্রুটি ধরা পড়লে তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না।

২১। চাকরিরত প্রার্থীকে তার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে।

২২। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

২৩। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান তাদের স্ব স্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

২৪। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও Payment Verify সম্পন্ন করতঃ Tracking Page টি হার্ডকপি ও সফটকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।