জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Lakshmipur Job Circular 2026 | পদ সংখ্যাঃ ১৮টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ জুন ২০২৬ ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Lakshmipur Job Circular 2026 প্রকাশিত হয়েছে । জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Lakshmipur Job Circular 2026 এর তথ্যমতে, অফিস সহায়ক(২০তম গ্রেড) পদে ১৮ জনকে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ১৬ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Lakshmipur Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Lakshmipur Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১৮টি ।
আবেদনের বয়সসীমা: ১৬ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১৮ জুন ২০২৬ ইং তারিখ সকাল ১০ :০০ ঘটিকা হতে ১৬ জুলাই ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://dclakshmipur.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Lakshmipur Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
০১। ১৬/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে সোমবার, নভেম্বর ১৮, ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ১১, ২০২৪ অনুযায়ী ১৮-৩২ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
০২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ নম্বর কলামে শূন্য পদ পূরণে "ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কমকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১” অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/ আদেশ/নিয়মাবলি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৩। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
081 প্রার্থী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
০৫।
সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
০৬।
বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে।
০৭। আবেদন আগামী ১৮/০৬/২০২৬খ্রি. তারিখ সকাল ১০:০০ টা হতে ১৬/০৭/২০২৬খ্রি. তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
০৮। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরুপ:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র;
খ) ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র; (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়ন করতে হবে);
ঘ) লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিকত্ব সনদ;
৬) জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদ;
চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা
মোতাবেক উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
ছ) সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
জ) আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং
ঝ) অন্যান্য কোটা যেমন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন/সনদপত্র।
০৯।
নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চুড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।
১০। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১।
যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।
১২।
অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://dclakshmipur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮/০৬/২০২৬খ্রি, সকাল ১০:০০ টা।
ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৬/০৭/২০২৬খ্রি. বিকাল ০৪:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ Online- এ Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Telelalk pre-paid mobile SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে। নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application From) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ৫০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: DCLAKSHMIPUR<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example
: DCLAKSHMIPUR ABCDEF
Reply
: Applicant's Name, Tk,56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DC LAKSHMIPUR Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DCLAKSHMIPUR <space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example
: DCLAKSHMIPUR YES 12345678
Reply : Congratulations Applicant's Name, payment completed successfully for DC LAKSHMIPUR Application for
post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)
(চ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ঞ) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা dclakshmipur@mopa.gov.bd ই-মেইল এ যোগাযোগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: DCLAKSHMIPUR, Post Name:******, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
১৩।
অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৪।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর (রাজস্ব শাখা) www.lakshmipur.gov.bd এর ওয়েবসাইটে এবং http://dclakshmipur.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য
১৫।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৬।
আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৭।
নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।



