ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Jhenaidah Job Circular 2026 | পদ সংখ্যা: ৯টি | Biddabari

DC Office Jhenaidah Job Circular 2026

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৩ জুলাই ২০২৬ ইং তারিখ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Jhenaidah Job Circular 2026  প্রকাশিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Jhenaidah Job Circular 2026 র তথ্যমতে, ১৪তম থেকে ১৬তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে সর্বমোট ৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Jhenaidah Job Circular 2026 এর তথ্যমতে, ঝিনাইদহ জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Jhenaidah Job Circular 2026  এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৯টি ।

আবেদনের বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ২৭ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২০ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ১১২ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://dcjhenaidah.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Jhenaidah Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

০১। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে "স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকুরী বিধিমালা, ২০১১ (সংশোধিত ২০১৬)" অনুসরণ করা হবে।

০২। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান/কোটা এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধি-বিধান অনুসরণ করা হবে।

০৩। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের ২১ জানুয়ারি ২০২৬ তারিখের ৪৬.০০. ০০০০.০১৮. ৯৯.০২৪.১৯(অংশ)-১৫ নং স্মারকপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে।

০৪। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোন ব্যক্তি বিদেশী নাগরিককে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। বিবাহিত নারী প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে।

০৫। আবেদনকারীর বয়স ০১/০৭/২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০৬। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের (নিয়োগকারী কর্তৃপক্ষ) অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

০৭। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

০৮। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্র (ADMIT CARD) ও আবেদনপত্রের (APPLICANTS COPY) রঙিন প্রিন্টকপি যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

০৯। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও কোন প্রার্থী কর্তৃক তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদানের বিষয় বা দাখিলকৃত কাগজপত্র জাল/মিথ্যা/ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিলকরণসহ যথাযথ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০। নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়াই জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংযোজন করাসহ বিজ্ঞপ্তিটি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১১। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১২। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্‌ত বলে গণ্য হবে; এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।

১৩। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

১৪। লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নরূপ সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনসহ ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) দাখিল করতে হবে (সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি, পরিচিতি নম্বর (যদি থাকে) ও দাপ্তরিক ঠিকানা উল্লিখিত সিলসহ):

ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy) ও প্রবেশপত্র (Admit Card);

খ) সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি-০২ (দুই) কপি;

গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের মূলকপি (যদি থাকে);

ঘ) পৌরসভা/ইউনিয়ন পরিষদ এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

৩) জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদ;

চ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

ছ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র;

জ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র-নৃ গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

১৫। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ। ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৬। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ www.jhenaidah.teletalk.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭/০৭/২০২৬ তারিখ সকাল ১০.০০ টা

ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০/০৮/২০২৬ তারিখ বিকাল ৫.০০ টা

উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ) অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঘ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনামতে ছবি (Photo) এবং স্বাক্ষর (Signature) Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র Submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক ভোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট (Print) করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুইটি) SMS করে আবেদন ফি ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online- আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।

প্রথম SMS : DCJHE <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example

: DCJHE ABDCEF & send to 16222

দ্বিতীয় SMS

: DCJHE <space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example

: DCJHE Yes 12345678 & send to 16222

চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.jhenaidah.teletalk.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online-এ পূরণকৃত আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীকে Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধু Teletalk pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ

User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলেঃ

DCJHE <space>Help<space>User<space>User ID & send to 16222 Example:

DCJHE Help User ABCDEF & send to 16222

PIN Number জানা থাকলেঃ

DCJHE <space>Help<space>PIN<space>PIN No & send to 16222 Example:

DCJHE Help PIN 1234567 & send to 16222

ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঞ) Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি www. jhenaidah.gov.bd-তে পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbd Teletalk প্রবেশ করে মেসেজের মাধ্য মে যোগাযোগ করা যাবে অথবা। Mail এর subject- Organization Name: jhenaidah,

Post Name (Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)

১৭। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৮। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য তথ্য www.jhenaidah.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

** আগ্রহী প্রার্থীকে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হয়েছে।