জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Barguna Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১ জুলাই ২০২৬ ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Barguna Job Circular 2026 প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Barguna Job Circular 2026 এর তথ্যমতে, ২০ তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে সর্বমোট ০৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০৮ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Barguna Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে ।
জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Barguna Job Circular 2026 এরগুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ০৯টি ।
আবেদনের বয়সসীমা: ০৮ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের সময়সীমা: ০৮ জুলাই ২০২৬ ইং সকাল ০৯:০০ ঘটিকা থেকে ০৬ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://debarguna.teletalk.com.bd/ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Barguna Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলি:
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরগুনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোন ব্যক্তি এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন, তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে।
২.
নিয়োগের ক্ষেত্রে ০৮ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩.
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের (নিয়োগকারী কর্তৃপক্ষ) অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
8.
জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৫.
নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
৬.
নিয়োগের ক্ষেত্রে "ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১" অনুসরণ করা হবে।
৭.
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত সনদপত্র/কাগজপত্রের মূলকপি প্রদর্শনসহ ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) দাখিল করতে হবে [সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি, পরিচিতি নম্বর (যদি থাকে) ও দাপ্তরিক ঠিকানা উল্লিখিত সিলসহ]:
(ক) সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি- ০২ (দুই) কপি।
(খ) প্রার্থীর আবেদনে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অতিরিক্ত যোগ্যতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতার সনদপত্রসহ।
(গ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্র।
(ঘ) জাতীয় পরিচয়পত্র (NID)।
(ঙ) ডাউনলোডকৃত প্রবেশপত্র (ADMIT CARD) ও আবেদনপত্রের (APPLICANT'S COPY) রঙিন প্রিন্টকপি।
(চ) বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র-নৃ গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(ছ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র।
৮. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান/কোটা এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধি-বিধান অনুসরণ করা হবে।
৯. নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও কোন প্রার্থী তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদানের বিষয় বা দাখিলকৃত কাগজপত্র জাল/মিথ্যা/ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিলকরণসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০. আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
১১. চাকরির আবেদন ফরমে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
১২. নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংযোজন করাসহ বিজ্ঞপ্তিটি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩. অনলাইন আবেদন পদ্ধতি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dcbarguna.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনে সময়সীমা নিম্নরূপ:
(i) Online এ আবেদনপত্র পূরণ ও জমাদানের শুরুর তারিখ ও সময়: ০৮ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ টা।
(ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬ আগষ্ট ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়ের মধ্যে টেলিটক নম্বর থেকে প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) প্রার্থী কর্তৃক Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
(ঘ) প্রার্থী কর্তৃক Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ
আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DCBARGUNA <space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। [Example: DCBARGUNA. ABCDEF & Send To 16222]
দ্বিতীয় SMS: DCBARGUNA<space> Yes <space> Pin লিখে 16222 নম্বরে Send করতে হবে। [Example: DCBARGUNA Yes 12345678 & Send To 16222]
(চ)
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcbarguna.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online-এ পূরণকৃত আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম (ভেন্যু) ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থীকে প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ)
শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
User ID জানা থাকলে: DCBARGUNA<Space>Help<Space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
(Example: DCBARGUNA Help ABCDEF & Send To16222)
PIN Number জানা থাকলে: DCBARGUNA<Space>Help<Space>PIN<space>PIN
Number লিখে 16222 নম্বরে Send করতে হবে।
(Example: DCBARGUNA Help PIN 12345678)
(ঝ)
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা এর ওয়েবসাইট www.barguna.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য Www.barguna.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@ teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DCBARGUNA, Post Name: *****,
Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৪। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষাসংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



