চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Circular | পদসংখ্যা ১৯ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Circular | Biddabari প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ৬ষ্ঠ গ্রেড থেকে ১৬তম গ্রেডের ৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ১ ও ২নং এর জন্য অনূর্ধ্ব ৩৫ বছর এবং ৩নং থেকে ৯নং এর জন্য অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। কর্তৃপক্ষ কোন প্রকার কারণ না দর্শিয়ে যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong
Port Authority Circular | পদসংখ্যা ১৯ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
পদের সংখ্যাঃ ১৯ জন
আবেদনের বয়সসীমাঃ ১ ও
২নং এর জন্য অনূর্ধ্ব ৩৫ বছর এবং ৩-৯নং এর জন্য অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২০
সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ১৯ অক্টোবর ২০২৬ রাত ১২.০০ টা পর্যন্ত।
আবেদন ফিঃ ১-৭ নং পদের জন্য ২০০ টাকা এবং ৮ ও ৯ নং
পদের জন্য ১৫০ টাকা ফি প্রদান করতে হবে।
আবেদন ফি প্রদানের মাধ্যমঃ অনলাইনে www.cpa.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে pay
now বাটনে ক্লিক করে পেমেন্ট করতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে www.cpa.gov.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে
হবে।
এই চাকরির বিবরণ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong
Port Authority Circular | পদসংখ্যা ১৯ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদন ফরম পূরণের শর্তাবলী:
১। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর
কর্তৃপক্ষের ওয়েব সাইট cpadigital.gov.bd/jobs তে অন-লাইনে চাকুরীর আবেদন ফরম
পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।
২। অন-লাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে
প্রার্থী ৩০০×৩০০ রেজুলেশন সর্বোচ্চ ১০০ কিলোবাইটের jpg/jpeg ফরম্যাটে সদ্য তোলা
রঙিন ছবি এবং ৩০০×৮০ রেজুলেশন ৬০ কিলোবাইটের jpg/jpeg ফরম্যাটে স্বাক্ষর আপলোড
করতে হবে।
৩। অন লাইন আবেদন ফরম সাবমিট করার পর pay
now অপশনে ক্লিক করে প্রার্থীকে অন লাইনে ফি জমা দিতে হবে। ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬
ও ০৭ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা; ০৮ ও ০৯ নং
ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।
৪। প্রার্থীদের অন-লাইন আবেদনের কপি
প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
৫। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর ওয়েব
সাইটের (www.cpa.gov.bd) মাধ্যমে এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে
যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে। প্রার্থীগণ cpadigital.gov.bd/jobs
ওয়েব সাইটে লগ-ইন করে পরীক্ষার প্রবেশপত্র/ ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ
করবেন। ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং কোনো প্রবেশপত্র/ ইন্টারভিউ
কার্ড প্রেরণ করা হবে না।
৬। কেবল আবেদন দাখিল করা কোন প্রার্থীর
চাকুরীর নিশ্চয়তা/অধিকার প্রদান করে না। নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন
মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন/নির্দেশনা প্রযোজ্য।
৭। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং ভুল তথ্য
সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোন প্রকার কারণ না দর্শিয়ে যে কোন
সময় এ বিজ্ঞপ্তি উল্লেখিত সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
৮। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা
হ্রাস/বৃদ্ধি হতে পারে।
৯। অন-লাইনে আবেদন গ্রহণ শুরুর সময়ঃ
২০/০৯/২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ টা।
১০। অন-লাইনে আবেদন গ্রহণের শেষ সময়ঃ
১৯/১০/২০২৬ খ্রিঃ রাত ১২.০০ টা।
১১। অন-লাইনে ফি জমাদানের শেষ তারিখঃ ২২/১০/২০২৬ খ্রিঃ।



