কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CEVTA Job Circular 2026 | পদ সংখ্যাঃ ২৩টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CEVTA Job Circular 2026 প্রকাশিত হয়েছে । কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CEVTA Job Circular 2026 এর তথ্য মতে, ১১ তম গ্রেড থেকে ২০ তম গ্রেডের ১১টি ক্যাটাগরিতে সর্বমোট ২৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১০ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪০।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CEVTA Job Circular 2026 এর তথ্যমতে, আবেদনকারী যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CEVTA Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ২৩ টি।
আবেদন ফি: ১৫০ টাকা থেকে ৫০ টাকা। সকল গ্রেডে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের বয়সসীমা: ১০ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪০।
আবেদনের সময়সীমা: ১৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ হতে ১০ মে ২০২৬ ইং তারিখ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://career.nbr.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CEVTA Job Circular 2026 এর বিস্তারিত:
২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ ও প্রকাশনা শাখা এর অধ্যাদেশ নং-১১, ২০২৪, তারিখ: ১৮ নভেম্বর, ২০২৪ খ্রি. মোতাবেক সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১০/০৫/২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে তবে বর্ণিত ছকের ১,৪, ও ৮ নং ক্রমিকে উল্লিখিত পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর এবং ২নং ক্রমিকে উল্লিখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন ধরণের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) সরকারি আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
(গ) বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর সত্যায়িত কপি এবং এক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর/প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
(ঘ) আবেদনকারীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
(ঙ) অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
(চ) শারীরিক/ব্যবহারিক/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
(ছ) জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত সর্বশেষ পরিপত্র/নীতিমালা/আদেশ/বিধি-বিধান মোতাবেক সকল প্রকার কোটানীতিসহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
(জ) আবেদনপত্রে কোনরূপ অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঝ) যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
(ঞ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫/০৮/২০২৫ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০২০.২৪-২১৭ সংখ্যক পরিপত্র অনুসারে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে।
(ঢ) আবেদনকারী যেকোন ০১ (এক) টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩। লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত Application Form এর কালার প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি/সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে:
(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি;
(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি;
(ঘ) আবেদনকারী বীরমুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, বীর মুক্তিযোদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত কপি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;
(ঙ) বীরমুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে;
(চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;
(ছ) তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
৪। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://career.nbr.gov.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে
হবে। আবেদন সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১৯/০৪/২০২৬ খ্রি.।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১০/০৫/২০২৬ খ্রি. এর মধ্যে উক্ত ওয়েবসাইটে আবেদন করতে হবে।
(খ) টেবিলের ১নং ক্রমিকের পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা; টেবিলের ২,৩,৪ ও ৫ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা; টেবিলের ৬,৭,৮,৯,১০ ও ১১ নং ক্রমিকের পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সব গ্রেডের অনগ্রসর নাগরিক এর আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
(গ) বিজ্ঞপ্তিটি দৈনিক পত্রিকায় ছাড়াও এ দপ্তরের ওয়েবসাইট (www.cevta.gov.bd)-এ প্রবেশ করে পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এর ওয়েবসাইটে (www.cevta.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাযথসময়ে জনানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
(ঘ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক/ব্যবহারিক/লিখিত/মৌখিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(ঙ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনা মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(চ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদপত্রের ডিক্লারেশন অংশ এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। আবেদনকারী প্রার্থীদের স্থায়ী ঠিকানা তাদের জাতীয় পরিচয়পত্রের উল্লিখিত ঠিকানা অনুযায়ী যাচাই করা হবে। এই বিজ্ঞপ্তি জারির পর জাতীয় পরিচয়পত্রের ঠিকানা সংশোধন পাওয়া গেলে উক্ত আবেদনটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
৬। আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ক্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়োগদানের পরেও অসত্য/ক্রুটিপূর্ণ/ভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তাঁর দরখাস্ত/নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
৭। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরির্বতন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। নিয়োগের ক্ষেত্রে যে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৯। শারীরিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.cevta.gov.bd) ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
১০। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১১। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদন সম্পন্ন করার পরামর্শ দেয়া যাচ্ছে। কোন অবস্থায় আবেদনের সময় বৃদ্ধি করা হবে না।



