মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cabinet Division Job Circular 2026 | পদ সংখ্যা: ৭৫টি | Biddabari

মন্ত্রিপরিষদ বিভাগ

এই চাকরি সম্পর্কে



সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cabinet Division Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cabinet Division Job Circular 2026 এর তথ্য মতে, মন্ত্রীপরিষদ বিভাগ ও তোশখানা ইউনিট, তোশখানা জাদুঘরে ১৩তম থেকে ২০তম গ্রেডের মোট ১৮টি ক্যাটাগরিতে সর্বমোট ৭৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। বয়সসীমা ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। মন্ত্রিপরিষদ বিভাগের ১ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন

 এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cabinet Division Job Circular 2026 এর তথ্যমতে, অধিকাংশ পদের ক্ষেত্রে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cabinet Division Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৭৫টি 

আবেদনের বয়সসীমা:  ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৮ মে ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম:  টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ‍SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://cabinet.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 


এই চাকরির বিবরণ

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cabinet Division Job Circular 2026 এর বিস্তারিত:

নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

১। বয়সসীমা ০১-০৪-২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছর। মন্ত্রিপরিষদ বিভাগের ১ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৩। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের ১, ২, ৫ ও ৬ ক্রমিক এবং তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ৩ ও ৫ ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৩,৪ ও ৭ ক্রমিক এবং তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ১, ২, ৪, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

81 মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র/লাইসেন্সের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।

৫। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

৬। কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ পরিপত্র/বিধি-বিধান অনুসরণ করা হবে।

۹۱ মন্ত্রিপরিষদ বিভাগের ১, ৫ ও ৭ ক্রমিকের ক্ষেত্রে "বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত-২০২০)", ২ ও ৬ ক্রমিকের ক্ষেত্রে "সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯, ৩ ক্রমিকের ক্ষেত্রে "মন্ত্রিপরিষদ বিভাগের গ্রন্থাগার (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২২, ৪ ক্রমিকের ক্ষেত্রে "মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮" এবং তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ১ হতে ১১ ক্রমিকের ক্ষেত্রে তোশাখানা ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯" অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৮। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১০। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://cabinet.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৯-০৪-২০২৬ সকাল-১০:০০ ঘটিকা।

(ii) অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮-০৫-২০২৬ বিকাল-০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel ×প্রস্ত ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

(গ) অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(9) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application From) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন প্রার্থী একটি user ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ মন্ত্রিপরিষদ বিভাগের ১, ২, ৩, ৪, ৫, ৬, ক্রমিকের এবং তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৭ ক্রমিকের ও তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ৯, ১০ ও ১১ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীগণের জন্য সকল ক্রমিকের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট: ৫৬/- (ছাপ্পান্ন) টাকা যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।

প্রথম SMS: CABINET<space>UserID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: CABINET ABCDEF

Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type CABINET<Space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: CABINET<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CABINET Yes 12345678

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for CABINET Application for (post name) User ID is (ABCDEF) and password (xXXXXXXX).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://cabinet.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা মন্ত্রিপরিষদ বিভাগের Website: www.cabinet.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(1) User ID জানা থাকলে: CABINET<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: CABINET Help User ABCDEF

(ii) PIN Number জানা থাকলে: CABINET<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222. Example: CABINET Help PIN 12345678.

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট www.cabinet.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.cabinet.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা establishment_sec@cabinet.gov.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: CABINET, Post Name: ***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

(ঢ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১১। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।