বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSB Job Circular 2026 | পদ সংখ্যাঃ ১৬৭টি | Biddabari

BSB Job Circular 2026

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ জুন ২০২৬ ইং তারিখ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSB Job Circular 2026 প্রকাশিত হয়েছে । বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSB Job Circular 2026  র তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৪ থেকে ২০ তম গ্রেডের ০৬ টি ক্যাটাগরিতে ১৬৭ টি পদে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ১ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।  

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSB Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ১৬৭টি ।

আবেদনের বয়সসীমা: ১ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা: ২২ জুন ২০২৬ ইং তারিখ হতে ২১ জুলাই ২০২৬ ইং তারিখ পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ১১২ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই  http://bsdb.teletalk.com.bd/  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSB Job Circular 2026 এর বিস্তারিত:

০২. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১-০৬-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে;

খ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিকচিহ্ন দিতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না:

গ. ১নং ও ৪নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২নং, ৩নং, ৫নং ও ৬নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন;

ঘ. মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form-সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ প্রদান করতে হবে;

ঙ. বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে;

চ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে; ছ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে;

জ. প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাহিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;

বা. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডমিসাইল না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;

ঞ. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না;

ট. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্রমিক নং-১, ২, ৩, ৫ ও ৬ এ বর্ণিত শূন্য পদ পূরণে 'বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্মচারী চাকরি প্রবিধানমালা- ২০২৪' অনুসরণ করা হবে এবং ক্রমিক নং-৪ এ বর্ণিত শূন্য পদ পূরণে 'জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত 'মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা-২০১৯' অনুসরণ করা হবে।

ঠ. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করেন;

ড. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে;

ঢ. আবেদনের শর্তাবলিতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে;

গ. অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

০৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২২-০৬-২০২৬ খ্রি.

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২১-০৭-২০২৬ খ্রি.

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন;

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে;

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;

ঘ.

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন:

. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit

করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৫নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা ও ৬নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা, তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, 'Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।'

প্রথম SMS: BSDB<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BSDB ABCDEF & send to 16222

Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee

Type BSDB<Space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BSDB<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BSDB Yes 12345678

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for BSDB Application for (post

name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;

ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন;

(i) User ID জানা থাকলে:

BSDB<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: BSDB Help User ABCDEF & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে:

BSDB<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.

Example: BSDB Help PIN 12345678 & Send to 16222.

বা পত্রিকা ছাড়াও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ওয়েব সাইট www.bsb.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েব সাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bsb.gov.bd ওয়েব সাইট হতে জানা যাবে;

এঞ, অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা bsb.raj.bd@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject-এ Organization Name: BSDB, Post Name: *** Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);

ট ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

০৪. Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং যে-কোন ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।