বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে যুগ্মপরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | Joint Directors Office under Bangladesh Rural Development Board Circular | পদসংখ্যা ৮৫ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে যুগ্মপরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | Joint Directors Office under Bangladesh Rural Development Board Circular প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ১১তম গ্রেড ও ১৪তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৮৫জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ০৮/১০/২০২৬ তারিখের ভেতর ১৮-৩২ বছরের ভেতর হতে হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং নিয়োগ বাতিলের সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে যুগ্মপরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | Joint Directors Office under Bangladesh Rural Development Board Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৮৫টি।
আবেদনের বয়সসীমা: ০৮/১০/২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আবেদন ফি: ১০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: যুগ্মপরিচালক বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ শিরোনামে অগ্রণী ব্যাংক, খুলসী শাখা, চট্টগ্রাম এর অনুকূলে ১০০ টাকা এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের ডাক/কুরিয়ারযোগে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে যুগ্মপরিচালকের কার্যালয়ে
নিয়োগ বিজ্ঞপ্তি | Joint Directors Office under Bangladesh Rural
Development Board Circular | Biddabari এর বিস্তারিত:
আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
১। পদগুলি সম্পূর্ণ অস্থায়ী
ও শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবি'র রাজস্ব বাজেটভুক্ত নয়।
২। নিয়োগকৃত কর্মচারীগণ কর্মসূচির
ঋণের আদায়কৃত সেবামূল্যের অংশ হতে বেতন ভাতাদি প্রাপ্য হবেন। সেবামূল্যের অংশে আয়
না থাকলে বেতনভাতা দাবী করতে পারবেন না।
৩। মাঠ সংগঠক পদের ক্ষেত্রে
নির্বাচিত প্রার্থীদের গ্রাম পর্যায়ে সমিতির সদস্যদের সাথে ঋণ কার্যক্রমসহ কর্তৃপক্ষের
নির্দেশিত অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
৪। আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রে
(ক) প্রার্থীর নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) জাতীয় পরিচয়/অনলাইন
জন্মনিবন্ধন সনদের নম্বর, (ঙ) স্থায়ী ঠিকানা, (চ) বর্তমান ঠিকানা, (ছ) জাতীয়তা,
(জ) জন্ম তারিখ, (ঝ) বয়স (০৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে), (ঞ) শিক্ষাগত যোগ্যতা,
(ট) অভিজ্ঞতা (যদি থাকে), (ঠ) এমআইসিআর-এর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ, ব্যাংক
ও ব্যাংক শাখার নাম ইত্যাদি উল্লেখপূর্বক "কর্মসূচি পরিচালক, পল্লী জীবিকায়ন
কর্মসূচি, বিআরডিবি, ঢাকা" বরাবর আবেদন করতে হবে।
৫। আবেদনপত্রের সাথে (ক) সদ্য
তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি (খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত
ফটোকপি (গ) কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
(ঘ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি (ঙ)
জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের অনলাইন কপি সত্যায়িত ফটোকপি (চ) নিজ ঠিকানা সম্বলিত
১০/- (দশ) টাকা ডাকটিকিট সমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে
প্রেরিত কোনো কাগজপত্রই ফেরতযোগ্য নয়। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত
আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৬। খামের উপরে অবশ্যই আবেদনকৃত
পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র প্রেরণ করা হলে আবেদনপত্র
বাতিল বলে গণ্য হবে।
৭। প্রার্থী নির্বাচনে প্রচলিত
সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে। তবে এক্ষেত্রে উপযুক্ত প্রমাণাদি আবেদনপত্রের সাথে
দাখিল করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে।
৮। সকল পদের প্রার্থীর বয়স
০৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বিআরডিবি'র
প্রকল্প/কর্মসূচির প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদেরকে যথাযথ
কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিভাগীয় প্রার্থীগণ কোনো বেতন সংরক্ষণ (Pay Protection) ও পূর্ব পদের চাকরিকাল সংরক্ষণ
সুবিধা প্রাপ্ত হবেন না।
৯। আবেদনপত্রের সাথে
"যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ" শিরোনামে অগ্রণী
ব্যাংক পিএলসি, খুলশী শাখা, চট্টগ্রাম এর অনুকূলে হিসাবরক্ষক, মাঠ সংগঠক ও ডাটা এন্ট্রি
অপারেটর পদের জন্য ১০০/-(এক শত) টাকার এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)
সংযুক্ত করতে হবে।
১০। প্রার্থীগণকে লিখিত ও
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ
প্রদান করা হবে না।
১১। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে
অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র
(প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
১২। বিজ্ঞপ্তিতে উল্লিখিত
পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধিসহ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার
করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১৩। নিয়োগের ক্ষেত্রে যে
কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৪। লিখিত ও মৌখিক পরীক্ষার
তারিখ ও সময় এবং ফলাফল বিআরডিবি'র ওয়েবসাইট www.brdb.gov.bd এবং পল্লী জীবিকায়ন কর্মসূচি এর ওয়েবসাইট www.rlp.brdb.org.bd তে পাওয়া যাবে।
১৫। চূড়ান্তভাবে নির্বাচিত
প্রার্থীদেরকে নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান হতে ডোপ টেস্ট করে ডোপ
টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। ডোপ টেস্ট মাদক সংক্রান্ত রিপোর্ট পজেটিভ হলে প্রার্থীর
নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
১৬। আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত
শর্ত পূরণ সাপেক্ষে আগামী ০৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে,
কেবল সরকারি ডাক/কুরিয়ারযোগে যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ,
নাসিরাবাদ প্লাজিট লি:, রোড নং-০৯, বাড়ি-১৩৪, ফ্ল্যাট-এ৪, খুলশী, চট্টগ্রাম বরাবর
আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি বা হাতে হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না।



