বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 | পদ সংখ্যা: ১৮৫টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ জুলাই ২০২৬ ইং তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB Job Circular এর তথ্যমতে, ৯ম থেকে ২০তম গ্রেডের ২১টি ক্যাটাগরিতে সর্বমোট ১৮৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ২২ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১৮৫টি ।
আবেদনের বয়সসীমা: আবেদনকারীর বয়স ২২ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ২২ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৩ আগস্ট ২০২৬ ইং তারিখ রাত ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ২২৩ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://brdb.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
শর্ত ও নিয়মাবলি: ০১। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি: ক. আবেদন https://brdb.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: খ. i) Online-এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা। ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা। iii) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৩ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। iv) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে। গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: i) Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy-তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ii) Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে। উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তির ০১ হতে ০৩ নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ২৩ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ২২৩ (দুইশত তেইশ) টাকা, ০৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১৮ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ১৬৮ (একশত আটষট্টি) টাকা, ০৫ থেকে ২০ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১২ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ১১২ (একশত বারো) টাকা এবং ২১ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ৬ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এছাড়া, অনগ্রসর নাগরিকগণ (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ৬ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। প্রথম SMS: BRDB<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BRDB ABCDEF & send to 16222 Reply: Applicant's Name, TK-223/56 will be charged as application fee. Your PIN is 12345678, to pay fee Type BRDB<space>Yes<space>PIN and Send to 16222 নম্বরে। দ্বিতীয় SMS: BRDB<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BRDB Yes 12345678 Reply: Congratulations Applicant's Name. Payment Completed Successfully for BRDB Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx). Б. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://brdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ছ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করবেন। প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধুমাত্র Teletalk pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন: 1) User ID জানা থাকলে BRDB<Space>Help<Space>User<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BRDB Help User ABCDEF & Send to 16222 ii) PIN Number জানা থাকলে BRDB<Space>Help<Space>PIN <Space>PIN No লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BRDB Help PIN 1234567 & Send to 16222 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর ওয়েবসাইটে (www.brdb.gov.bd) নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিসহ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ট. Online আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ নম্বরে কল করে সহযোগিতা নেয়া যাবে। এছাড়াও alljobs.query@teletalk.com.bd, vas.query@teletalk.com.bd, ddadmn1@brdb.gov.bd এবং adper3@brdb.gov.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail-এর Subject- Organization Name: BRDB, Post Name:*****, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। ০২। সকল পদে প্রার্থীর বয়স ২২ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ০৩। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। 081 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন/বাস্তবায়িত প্রকল্প/কর্মসূচি/ইউসিসিএ'তে বর্তমানে কর্মরত কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে তাদের বয়সসীমা শিথিলযোগ্য হবে। তবে তাদের বয়স অবশ্যই সরকারি অবসর গমনের বয়স অপেক্ষা কম হতে হবে এবং চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করা হবে। এক্ষেত্রে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিয়োগপ্রাপ্ত হলে তাদের প্রকল্প/কর্মসূচি/ইউসিসিএ'র চাকরিকাল গণনায় আসবে না। উল্লেখ্য, আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণের ক্ষেত্রে বর্ণিত বয়স শিথিলের বিষয়টি প্রযোজ্য নয়। ০৫ । মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক) করে দাখিল করতে হবে: ক. অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র (Applicant's Copy) ও প্রবেশপত্রের রঙিন কপি; খ. সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি; গ. অনলাইন আবেদনে দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); ঘ. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও জাতীয় পরিচয়পত্র; ৩. আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নসহ এ সংক্রান্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; চ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত পরিপত্র/নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ০৬। প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য বিআরডিবি'র ওয়েবসাইট (www.brdb.gov.bd) এবং SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) মোবাইল নম্বরে যথাসময়ে জানানো হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ০৭। বিজ্ঞপ্তিটি দৈনিক পত্রিকা ছাড়াও www.brdb.gov.bd www.rdcd.gov.bd ওয়েবসাইটে এবং https://brdb.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। ০৮। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ০৯। প্রার্থীর যোগ্যতা যাচাই: আবেদনের সময় সতর্কতার সাথে নামের বানান শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে এবং শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি উল্লেখ করা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এছাড়া, নিয়োগের পূর্বে ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার দরখাস্ত/নির্বাচন বাতিল বলে গণ্য হবে। ১০। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এবং আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন। ১১। ক) বিআরডিবি'র ৩০ জানুয়ারি ২০২২ তারিখের ৪৭.৬২.০০০০.২০৫,১১,০০৩.২১.৮০২ নং স্মারকে ৩১ জানুয়ারি ২০২২ তারিখে 'দৈনিক ইত্তেফাক' ও 'প্রতিদিনের সংবাদ' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে হিসাব সহকারী, স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক পদে এবং বিআরডিবি'র ৩০ জানুয়ারি ২০২২ তারিখের ৪৭.৬২.০০০০.২০৫.১১.০০৩.২১.৮০৩ নং স্মারকে ৩১ জানুয়ারি ২০২২ তারিখে 'দৈনিক জনকণ্ঠ' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে সহকারী আর্টিষ্ট, গবেষণা অনুসন্ধানকারী, পরিসংখ্যান সহকারী, নিরীক্ষা সহকারী, ক্যাশিয়ার, প্রশিক্ষক, ড্রাফটসম্যান, অফসেট প্রিন্টিং অপারেটর, প্রুফরিডার ও স্টোর কিপার পদে বৈধ আবেদনকারীদের আবেদন বহাল থাকবে। তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। খ) বিআরডিবি'র ১১ জুলাই ২০২৪ তারিখের ৪৭.৬২.০০০০.২০৫.১১.০০৩.২৪.৭২৫১ ও ৪৭.৬২.০০০০.২০৫.১১.০০৪,২৪,৭২৫২ নং স্মারকে গত ১২ জুলাই ২০২৪ তারিখে 'প্রতিদিনের সংবাদ' এবং ১৩ জুলাই ২০২৪ তারিখে 'দৈনিক ইত্তেফাক' ও 'ডেইলি অবজারভার' পত্রিকায় এবং বিআরডিবি'র ২৩ মার্চ ২০২৫ তারিখের ৪৭.৬২.০০০০.২০৫.১১.০০৩.২৪.২৯৫৩ ও ৪৭.৬২.০০০০.২০৫.১১.০০৪.২৪.২৯৫৪ নং স্মারকে গত ২৪ মার্চ ২০২৫ তারিখে 'দৈনিক যুগান্তর' ও 'ডেইলি স্টার' পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহে বৈধ আবেদনকারীদের আবেদন বহাল থাকবে। তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। ১২। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান এবং কোটা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ তারিখে জারীকৃত ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ নং প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে। ১৩। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করে।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 বিস্তারিত:



