বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬ | BRDB Job Circular 2026 | পদ সংখ্যা: ১১০টি | Biddabari

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  ১৫ এপ্রিল ২০২৬ ইং  তারিখ  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬ | BRDB Job Circular 2026 প্রকাশিত হয়েছে । বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড  নিয়োগ ২০২৬ |  BRDB Job Circular 2026 এর তথ্য মতে, ১৩  তম গ্রেড থেকে ২০ তম গ্রেডের ০৬ টি ক্যাটাগরিতে সর্বমোট ১১০ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ এপ্রিল  ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড  নিয়োগ ২০২৬ | BRDB Job Circular 2026 এর তথ্যমতে,  খামের উপর অবশ্যই আবেদনকারীর পদের নাম উল্লেখ করতে হবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড  নিয়োগ ২০২৬ | BRDB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ১১০টি ।

আবেদন ফি: ৫০ টাকা  থেকে ১০০ টাকা

আবেদনের বয়সসীমা: ৩০ এপ্রিল  ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২।

আবেদনের সময়সীমা:  ২৪ মে ২০২৬ইং তারিখ।

আবেদন ফি জমাদানের মাধ্যম: এমআইসিয়ার পে অর্ডার\ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: "নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), সদর দপ্তর, ফরিদপুর" বরাবর অফিস চলাকালিন ডাক\কুরিয়ারযোগে আবেদন করতে হবে।

যোগাযোগ:  www.brdb.gov.bd  ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড  নিয়োগ ২০২৬ | BRDB Job Circular 2026 এর বিস্তারিত:

শর্ত ও নিয়মাবলী:

১. পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ও শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবি'র রাজস্ব বাজেটভুক্ত নয়।

২. নিয়োগকৃত কর্মচারীদের বেতন ভাতাদি কর্মসূচির সম্পূর্ণ নিজস্ব আয় হতে প্রদান করা হবে। বেতন ভাতাদি ও বার্ষিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে ঋণ কর্মকান্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

৩. মাঠ সংগঠক পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে বিত্তহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে।

৪. আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে (ক) প্রার্থীর নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) জাতীয় পরিচয় পত্রের নম্বর, (ঙ) স্থায়ী ঠিকানা, (চ) বর্তমান ঠিকানা, (ছ) জন্ম তারিখ, (জ) জাতীয়তা, (ঝ) বয়স (৩০.০৪.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে) (ঞ) শিক্ষাগত যোগ্যতা, (ট) অভিজ্ঞতা (যদি থাকে) (ঠ) এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ ও ব্যাংকের নাম, (ড) মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক "নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), সদর দপ্তর, ফরিদপুর" বরাবর আবেদন করতে হবে।

৫. আবেদনপত্রের সাথে (ক) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি (খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি (গ) কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদপত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) (ঘ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নগরিকত্ব সনদের ফটোকপি/জন্ম সনদের অনলাইন কপি (ঙ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (চ) নিজ ঠিকানা সম্বলিত ১০/- (দশ) টাকা ডাকটিকিট সমেত ফেরৎ খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রই ফেরৎযোগ্য নয়। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৬. খামের উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র প্রেরণ করা হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৭. প্রার্থী নির্বাচনে প্রচলিত কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) সরকারি বিধি-বিধান অনুসরণে প্রয়োগ করা হবে। তবে এক্ষেত্রে উপযুক্ত প্রমাণাদি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৮. সকল পদের প্রার্থীর বয়স ৩০.০৪.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে অনুর্ধ্ব ৩২ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বিআরডিবি'র প্রকল্প/কর্মসূচির প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীগণ কোনো বেতন সংরক্ষণ (Pay Protection) ও পূর্ব পদের চাকরিকাল সংরক্ষণ সুবিধা প্রাপ্য হবেন না।

৯. আবেদনপত্রের সাথে "নির্বাহী পরিচালক, পিইপি-বিআরডিবি" শিরোনামে অগ্রণী ব্যাংক পিএলসি, জেলা পরিষদ শাখা, ফরিদপুর এর অনুকূলে হিসাব সহকারী, মাঠ সংগঠক, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (এলডিএ)/কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (সিসিএ) ও গাড়িচালক (ক্রমিক নম্বর-১-৪) পদের জন্য ১০০/-(এক শত) টাকা এবং অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড ও ক্লিনার (ক্রমিক নম্বর-৫-৬) পদের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকার এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।

১০. প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

১২. বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস-বৃদ্ধিসহ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

১৩. নিয়োগের ক্ষেত্রে যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১৪. অত্র বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এবং ফলাফল বিআরডিবি'র ওয়েবসাইটে (www.brdb.gov.bd) পাওয়া যাবে।

১৫. চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান হতে ডোপ টেস্ট করে ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। ডোপ টেস্টে মাদক সংক্রান্ত রিপোর্ট পজেটিভ হলে প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

১৬. আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ২৪.০৫.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র সরকারি ডাক/কুরিয়ারযোগে "নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর" বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।