বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের রাজস্বখাতভুক্ত নিয়োগ ২০২৬ | Bangladesh Public Service Commission Secretariat Revenew Sector Job Circular 2026| পদ সংখ্যাঃ৯০টি | Biddabari

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

এই চাকরি সম্পর্কে

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের রাজস্বখাতভুক্ত নিয়োগ ২০২৬ | Bangladesh Public Service Commission Secretariat Revenew Sector Job Circular 2026| পদ সংখ্যাঃ৯০টি | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  ০৫ এপ্রিল ২০২৬ ইং  তারিখ  বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের রাজস্বখাতভুক্ত নিয়োগ ২০২৬ | Bangladesh Public Service Commission Secretariat Revenew Sector Job Circular 2026  প্রকাশিত হয়েছে । বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের রাজস্বখাতভুক্ত নিয়োগ ২০২৬ | Bangladesh Public Service Commission Secretariat Revenew Sector Job Circular 2026 এর তথ্য মতে, ১৩ তম গ্রেড থেকে ২০ তম গ্রেডের ১৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৯০ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১ এপ্রিল  ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের রাজস্বখাতভুক্ত নিয়োগ ২০২৬ | Bangladesh Public Service Commission Secretariat Revenew Sector Job Circular 2026 এর তথ্যমতে, আবেদনপত্রে  উল্লিখিত তথ্য যে কোনো সময় ভুল প্রমাণিত হলে এবং আবেদন অসম্পূর্ণ থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের রাজস্বখাতভুক্ত নিয়োগ ২০২৬ | Bangladesh Public Service Commission Secretariat Revenew Sector Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা:৯০টি ।

আবেদন ফি: ৫৬ টাকা  থেকে ১১২ টাকা

আবেদনের বয়সসীমা: ০১ এপ্রিল  ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২।

আবেদনের সময়সীমা:  ২৭ এপ্রিল ২০২৬ইং তারিখ  সকাল ১০:০০টা থেকে ১১ মার্চ২০২৬ ইং বিকাল ৫:০০টা পর্যন্ত ।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের রাজস্বখাতভুক্ত নিয়োগ ২০২৬ | Bangladesh Public Service Commission Secretariat Revenew Sector Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহনের শর্তাবলি:

১. আবেদনকারী যদি কোন তথ্য গোপন করেন এবং পরবর্তীতে তা সনাক্ত হয় সে ক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগাদেশ বাতিল করা হবে।

২. আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ দাবী করলে তা গ্রহণ যোগ্য হবে না। অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৩. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি, নীতিমালাসহ সকল বিধি-বিধান অনুসরণ করা হবে। 8.

৫. প্রার্থীর বয়সসীমা ০১/০৪/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৬. আবেদনকারীগণকে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না।

নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করে।

৮. আবেদনপত্রে উল্লিখিত তথ্য যেকোনো সময় ভুল প্রমাণিত হলে এবং আবেদন অসম্পূর্ণ থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

৯ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১০. Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://bpscs.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭/০৪/২০২৬ খ্রি. সকাল ১০.০০টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১১/০৫/২০২৬ খ্রি. বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে

User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ০১ হতে ১০ নম্বর পর্যন্ত পদের জন্য ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নম্বর ১১ হতে ১৩ নম্বর পর্যন্ত পদের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা সরকারি কোষাগারে জমা করার নিমিত্ত ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: BPSCSUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BPSCS ABCDEF

Reply (ক্রমিক নম্বর ০১ হতে ১০ নম্বরের জন্য): Applicant's Name, Tk-112 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BPSCSYesPIN and send to 16222.

Reply (ক্রমিক নম্বর ১১ হতে ১৩ নম্বরের জন্য)। ক্রমিক নম্বর ০১ হতে ১৩ নম্বরের জন্য সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীরা: Applicant's Name, Tk-56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BPSCSYesPIN and send to 16222.

দ্বিতীয় SMS: BPSCSYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BPSCS YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment Completed Successfully for BPSCS Application for (post name) User ID is (ABCDEF) and Password (xXXXXXXX).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bpscs.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

ii

User ID জানা থাকলে: BPSCSHelpUSERUser ID & Send to 16222.

Example: BPSCS HELP USER ABCDEF

PIN Number জানা থাকলে: BPSCSHelpPINPIN No & Send to 16222.

Example: BPSCS HELP PIN 12345678

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে https://bpsc.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর হতে 121 নম্বরে কল করতে পারবেন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে পারবেন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd এ ই-মেইল করে জানতে পারবেন। এছাড়া টেলিটকের জব পোর্টাল-এ ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: BPSCS, Post Name: Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে। যেকোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।