বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPATC Job circular 2026 | পদ সংখ্যা: ২০টি | Biddabari

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ মার্চ ২০২৬ ইং তারিখ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPATC  Job circular 2026  প্রকাশিত হয়েছে। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPATC  Job circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ৯ম গ্রেডে  থেকে ১৩ তম গ্রেডের ১১ ক্যাটাগরিতে সর্বমোট  ২০টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশের পর হতে   সর্বনিম্ন ১৮ বছর হতে  সর্বোচ্চ ৩২ বছর।

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPATC  Job circular 2026 তথ্যমতে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPATC  Job circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ২০ টি ।

আবেদন ফি: ৫৬ টাকা হতে ২২৩ টাকা  । প্রতিবন্ধি ও তৃতীয় লিংঙ্গের জন্য ৫৬  টাকা ।

আবেদনের বয়সসীমা: নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশের পর হতে   সর্বনিম্ন ১৮ বছর হতে  সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা:  ১২ মার্চ ২০২৬ইং সকাল ১০:০০ টা হতে ০৫  এপ্রিল ২০২৬  ইং বিকাল ৫:০০ পর্যন্ত। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে https://bpatc.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPATC  Job circular 2026 এর বিস্তারিত:

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

১। আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে।

২। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২ জুন ২০০৯ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১ (অংশ)/৫৮২ এবং ০২ মার্চ ২০১০ তারিখে প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:

অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক ৪ অথবা ৫ স্কেলে সিজিপিএ প্রদত্ত হয়ে থাকলে, উপরি-উক্ত (ii) (ক) ও (ii) (খ) অনুসারে শতকরা হার নিরূপণের জন্য নিম্নের সূত্রটি ব্যবহার করতে হবে।

৩। ছকে বর্ণিত ক্রমিক ১ এর প্রার্থীদের ইংরেজী ভাষায় লিখিত ও বাচনিক, তথ্যপ্রযুক্তি, গবেষণা পদ্ধতি, যোগাযোগ ইত্যাদি বিষয়ে পারদর্শীতা থাকতে হবে এবং এসব বিষয়ে প্রার্থীকে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (শ্রেণী/অধিবেশন) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেশী-বিদেশী জার্নালে পাবলিকেশন আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

৪। অনলাইনে আবেদনের নিয়মাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bpatc.teletalk.com.bd  এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২/০৩/২০২৬ খ্রি. সকাল ১০.০০টা।

Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫/০৪/২০২৬ খ্রি. বিকাল ৫.০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel)ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ২৩.০০ টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ২-৬ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ১২.০০ টাকা (অফেরতযোগ্য), মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৭-১১ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬.০০ টাকাসহ মোট ৫৬/-(ছাপান্ন) টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা (অফেরতযোগ্য), মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।

প্রথম SMS: BPATC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BPATC ABCDEF

Reply: Applicant's Name, Tk-223/112/56/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BPATC<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BPATC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BPATC YES 12345678 Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BPATC Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. প্রার্থী SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

(1) User ID জানা থাকলে: BPATC<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: BPATC Help User ABCDEF & send to 16222

(ii) PIN Number জানা থাকলে:

BPATC<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: BPATC Help PIN 12345678 & send to 16222.

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে 19

অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।

প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র/কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

۹۱ গাড়িচালক পদের ক্ষেত্রে প্রার্থীদের গাড়ীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় দক্ষ হতে হবে। প্রার্থীদেরকে এ বিষয়ে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৮। সরকারের জারিকৃত অন্যান্য কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র প্রদান করতে হবে।

৯। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত প্রমাণকের মূলকপি মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

১০। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সনদের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সন্তান হলে, সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

১১। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

১২। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৩। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

১৪। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৫। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা-এর নিজস্ব ওয়েবসাইটে www.bpatc.gov.bd  এবং https://bpatc.teletalk.com.bd  অথবা রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করে অথবা QR code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd  ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।

১৬। Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে

অথবা alljobs.query@teletalk.com.bd  অথবা diradmin@bpatc.gov.bd  এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-4 Organization Name: BPATC, Post Name:, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনটি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।