বগুড়া সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura Civil surgeon Office Job Circular 2026 |পদ সংখ্যাঃ ১৫৫টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪ মে ২০২৬ ইং তারিখ বগুড়া সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura Civil surgeon Office Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বগুড়া সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura Civil surgeon Office Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৪তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১৫৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০৬ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
বগুড়া সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura Civil surgeon Office Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে।
বগুড়া সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura Civil surgeon Office Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১৫৫টি
আবেদন ফি: ১১২ টাকা।
আবেদনের বয়সসীমা: ০৬ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৬ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৭ মে ২০২৬ ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://csbogura.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বগুড়া সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura Civil surgeon Office Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদনের শর্ত ও নির্দেশনাবলী:
১. প্রার্থীকে জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের দিন সর্বনিম্ন ১৮ (আঠার) বৎসর হতে হবে এবং ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত গেজেট অনুযায়ী সরকারী চাকুরী আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯ প্রদত্ত ক্ষমতা বলে সরকার, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সহিত পরামর্শ ক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০২৪ এর সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের দিন ০৬/০৫/২০২৬ খ্রিঃ) তারিখে প্রার্থীর বয়স সর্বোচ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেফিট গ্রহণযোগ্য নয়।
৩. সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।
৪. একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায়
অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের যোগ্য হবেন।
৬. আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৭. সরকারি/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক
প্রদত্ত অনাপত্তি সনদ (NOC) এর মূল কপি জমা দিতে হবে।
৮. নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বিধান প্রতিফলিত হবে (২৩ শে জুলাই ২০২৪ তারিখের প্রকাশিত গেজেট অনুযায়ী পরিপত্র নং-০৫.০০.০০০০.১৭০১১.০১৪০.২৪-১৪১ অনুসারে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে)।
৯. স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের (সাবেক) পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (সাবেক) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা, সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে।। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া না গেলে অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
১০. প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতিপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
১১। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে পাওয়া যাবে। উক্ত ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা নিশ্চিত পূর্বক আবেদন পত্র পূরন করার জন্য নির্দেশনা জানানো হলো।
১২।
প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভুল/ভিন্ন তথা দিয়ে একাধিকবার ফরম পুরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় গ্রহণ করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে ও পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
১৪। "বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারি নিয়োগ বিধিমালা, ২০১৮ "অনুযায়ী ২০১৮ সালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাঃঅধিঃ/প্রশা-২/৩ শ্রেনী নিয়োগ/২/২০১৮/৩৫২৭ তাং-০৬/০৮/২০১৮ খ্রিঃ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়নি সে সকল আবেদনকারী প্রার্থীগণের পুনরায় আবেদন করতে হবে না অর্থাৎ তাদের পূর্বের আবেদন বহাল থাকবে।
১৫।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরুপঃ
(ক) আগ্রহী পদ প্রার্থীগণ http://csbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে
প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে।
(খ) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৬/০৫/২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা।
(গ) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৭/০৫/২০২৬ খ্রিঃ বিকাল ০৪.০০ ঘটিকা।
(ঘ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে
SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
১৬। Online-এ অ্যবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০শ প্রন্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ 60 KB হতে হবে।
১৭। Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পুর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
১৮। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
১৯। SMS-প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত এক কপি Applicant's Copy Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy- তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরিক্ষার ফি বাবদ গ্রেড ১৪ হতে ২০ পর্যন্ত পদের জন্য ১০০/- (এক শত) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ ১২/-(বারো) টাকাসহ মোট (অফেরতযোগ্য) ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য Online আবেদনপত্রে সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এর আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
# প্রথম এম এম এস; CSBOGURA <space> User ID লিখে Send করতে হবে 16222. নম্বরে।
Example: CSBOGURA ABCDEF send to 16222.
Reply: Applicant's Name. Tk.112/-will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type CSBOGURA<space> Yes <space> PIN and send to 16222. নম্বরে।
# দ্বিতীয় এসএমএস,
CSBOGURA<space>Yes<space> PIN লিখে Send করতে হবে 16222. নম্বরে।
Example: CSBOGURA YES 12345678.
Reply SMS: Congratulations Applicant's Name. Payment completed Successfully for CSBOGURA Application for (Post Name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX).
২০। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csbogura.teletalk.com.bd অথবা www.cs.bogura.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর
মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
২১।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
২২। শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(ক) User ID জানা থাকলে:
CSBOGURA<space> Help <space> User <space> User ID & send to 16222.
Example: CSBOGURA Help User ABCDEF লিখে send করতে হবে 16222 নম্বরে।
(খ) PIN Number জানা থাকলে:
CSBOGURA<space>Help<space>PIN<space>PIN Number & send to 16222.
EXAMPLE: CSBOGURA Help PIN 12345678 & send to 16222.
২৩। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও সিভিল সার্জন, বগুড়া-এর নিজস্ব ওয়েব সাইটে www.cs.bogura.gov.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল http://alljobs..teletalk.com.bd/csbogura ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জন কার্যালয়, বগুড়া এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
২৪। অনলাইন আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা bogura@ cs.dghs.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ http://www.faebook.com/alljobs bdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর Subject এ Organization Name: CSBOGURA,
২৫। Post Name:*** Applicants User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরেও যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
২৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
২৭। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূলকপি বাধ্যতামুলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়িত/প্রত্যয়ন সরকারী প্রথম শ্রেনির কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ সীলমোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে।
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূলসনদ/সাময়িক সনদ/ প্রত্যয়ন পত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।
(খ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র।
(গ) চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) জাতীয়তা ইত্যাদি সনদপত্র।
(ঘ) ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
( ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নিতিমালা অনুযায়ী সনদপত্র/প্রমাণক।
( চ) শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র।
(ছ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক।
(জ) Download কৃত Applicants Copy & Admit Card এর সত্যায়িত কপি।
২৮। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিত পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না।
২৯ । সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপটেষ্ট করা হবে। ডোপটেষ্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
৩০। যে কোন তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।



