বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Ordnance Factories Circular 2026 | পদসংখ্যা ১৪২ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Ordnance Factories Circular 2026 প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ১৮টি ক্যাটাগরিতে সর্বমোট ১৪২ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর
বয়স ১৮-৩২ বছরের ভেতর হতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত
প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ
জারিকৃত সরকারী বিধিবিধান অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরন করা হবে।
বাংলাদেশ সমরাস্ত্র
কারখানা (BOF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Ordnance Factories Circular 2026 | পদসংখ্যা ১৪২½ Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১১২ টি ।
আবেদনের বয়সসীমা: ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৪০ বছর এবং
সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত দের জন্য সর্বোচ্চ ৪৫ বছর।
আবেদনের সময়সীমা: ০৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০.০০টা থেকে ০৬ অক্টোবর ২০২৬ বিকাল
০৫.০০টা পর্যন্ত।
আবেদন ফি: ১ নং গ্রেডের
পদের জন্য ১৬৮ টাকা এবং ২-৮ নং গ্রেডের জন্য ১১২ টাকা এবং ৯-১৮ নং গ্রেডের পদের জন্য
৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক
প্রিপেইড সিম ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://bof.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ সমরাস্ত্র
কারখানা (BOF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Ordnance Factories Circular 2026 | পদসংখ্যা ১৪২½ Biddabari এর বিস্তারিত:
শর্তাবলী :
১। ০৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা
৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।
২। “বিভাগীয় প্রার্থী” অর্থ বাংলাদেশ সমরাস্ত্র
কারখানা (বিওএফ) এ অন্যূন ২ (দুই) বৎসর স্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং বিজ্ঞাপিত পদে
সরাসরি নিয়োগের জন্য যোগ্য।
৩। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে
অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র
দাখিল করতে হবে।
৪। বিভাগীয় প্রার্থীকে আবেদনপত্র পূরণের
পূর্বেই কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং মৌখিক পরীক্ষার
সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।
৫। নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারীকৃত সরকারী
বিধি-বিধান অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এছাড়াও বিদ্যমান বিধি-বিধানে সরকার
কর্তৃক কোন সংশোধনী জারী করা হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে।
৬। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার
সকল মূল সনদপত্র, অভিজ্ঞতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, সংশ্লিষ্ট
সিটি কর্পোরেশনের মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার ওয়ার্ড
কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, ১ম শ্রেণির
গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা
ও বীরাঙ্গনার সন্তানদের প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের
ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/সিটি কর্পোরেশনের
ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত মূল প্রত্যয়নপত্র, ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application
Form ও Admit Card সহ সকল কাগজপত্রের ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত
০২ (দুই) সেট ফটোকপি এবং সদ্য তোলা রঙ্গিন ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
দাখিল করতে হবে।
৭। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা
গ্রহণ করা হবে। তবে ৫ ও ৮ নং ক্রমিকের বর্ণিত পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
৮। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ
পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৯। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ
নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না।
১০। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি
প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Online Application Form
এ উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি
বা অন্য কোন বৈধ সুযোগ দাবী করলে তা গ্রহণযোগ্য হবে না।
১১। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
ক। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://bof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ
করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(১) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার
ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা।
(২) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ
ও সময়: ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা।
(৩) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত
প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে
যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে
পারবেন।
খ। আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য
৩০০ pixel×প্রস্থ ৮০ pixel) এবং সম্প্রতি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা
রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel×প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ। যেহেতু Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আবেদনকারী যদি
কোন ভুল বা অসত্য তথ্য দাখিল করে বা তথ্য গোপন করে এবং পরবর্তীতে তা সনাক্ত হয় সেক্ষেত্রে
আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগাদেশ বাতিল করা হবে।
ঘ। প্রার্থী কর্তৃক Online-এ পূরণকৃত আবেদনপত্রের
একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে
হবে।
ঙ। SMS প্রেরণ এবং পরীক্ষার ফি প্রদানের
নিয়মাবলি : Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা
মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করতঃ আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে
ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী
একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত
Applicant's copy প্রার্থী download করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী
নির্ধারিত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি
SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১-এ বর্ণিত পদের জন্য ১৬৮/- টাকা, ২, ৩, ৪, ৫,
৬, ৭ ও ৮-এ বর্ণিত পদসমূহের জন্য ১১২/- টাকা, ক্রমিক নং ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫,
১৬, ১৭ ও ১৮-এ বর্ণিত পদের জন্য ৫৬/- টাকা এবং সকল পদের জন্য (অনগ্রসর নাগরিক) ৫৬/-
টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,
Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত
Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: BOF< space >USER
ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BOF ABCDEF
Reply: Applicant's Name,
Tk............... will be charged as application fee. Your PIN is 12345678. To
pay fee Type BOF< space > YES< space > PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BOF< space
>YES< space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BOF YES 12345678
Reply: Congratulations
Applicant's Name, payment completed successfully for BOF Application for post
xxxxxxxxx User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
চ। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bof.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর
মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ
সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা
তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম
ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিতে হবে।
প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক
ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন
থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
(১) User ID জানা থাকলে BOF< space
>Help< space >User< space >User ID & Send to 16222.
Example: BOF Help User ABCDEF &
send to 16222
(২) PIN Number জানা থাকলে BOF<
space >Help< space >PIN< space >PIN No & Send to 16222.
Example: BOF Help PIN 12345678 &
send to 16222.
১২। Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন
টেলিটক নম্বর হতে ১২১ এ অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
১৩। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইটে
(www.bof.gov.bd) এ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া
যাবে।
১৪। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় উপস্থিত
হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৫। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



