বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJSC Job Circular 2026 | পদসংখ্যা: ০৫টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮ মে ২০২৬ ইং তারিখ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJSC Job Circular 2026 প্রকাশিত হয়েছে । বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJSC Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৪টি ক্যাটাগরিতে ০৫টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ মে ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর ।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJSC Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJSC Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ০৫টি
আবেদনের বয়সসীমা: ০১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১৯ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ১০ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ২২৩ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে ।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://bjscir.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র পূরণ করতে হবে ।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJSC Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলীঃ
০১। আবেদনকারীর বয়স ০১.০৫.২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) বছর এবং সর্ব্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে।
০২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
০৩। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনরূপ অসত্য বিবরণ/তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে, এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকুরী প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে তার সনদপত্র/প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে তাকে চাকুরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করবে।
০৪। এ নিয়োগের ক্ষেত্রে সরকারের যাবতীয় বিদ্যমান বিধি-বিধান/আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে।
০৫। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
০৬। লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি দাখিল করতে হবেঃ
(ক) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি। প্রার্থীর বর্তমান চেহারার সাথে আবেদনপত্রে সংযুক্ত ছবির মিল পাওয়া না গেলে তাকে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না;
(খ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি;
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের কপি;
(ঘ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
(ঙ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শনসহ সত্যায়িত কপি দাখিল করতে হবে।
০৭। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন/সংশোধন (যদি থাকে) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) পাওয়া যাবে।
০৮। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না।
০৯। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
১০। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
১১। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১২। শূন্যপদের বিপরীতে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে এবং উক্ত তালিকা ও ০১ (এক) বছরের জন্য সংরক্ষণ করা হবে।
১৩। যে কোনো প্রকারের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা মর্মে বিবেচিত হবে।
১৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রাহণে ইচ্ছুক ব্যক্তি https://bjscir.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৯.০৫.২০২৬ খ্রিঃ, সকাল ১০.০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১০.০৬.২০২৬ খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ আবেদন ফি জমা দিতে পারবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রশ্ন ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।
( ৩) SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদানঃ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/খোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি
জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ২-৩ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বার) টাকাসহ মোট ১.১২/- (একশত বার) টাকা ও ৪ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাম্মাদ) টাকা এবং সকল গ্রেডের পদেই অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম SMS
BJSCIR<space>UserID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BJSCIR ABCDEF
Reply: Applicant's Name, TK-223/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BJSCIR<Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS BJSCIR<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BJSCIR Yes 12345678
Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for BJSCIR Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) কোন কারণে প্রার্থী তার User ID ও Password হারিয়ে ফেললে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে (User ID অথবা PIN নম্বর) ব্যবহার করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(1)
User ID জানা থাকলে:
BJSCIR<space>Help<space>User<space>UserID & Send to 16222.
Example: BJSCIR Help User ABCDEF
(ii)
PIN Number জানা থাকলে:
BJSCIR<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.
Example: BJSCIR Help PIN 12345678.
(ঝ) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bjsc.gov.bd ওয়েবসাইটে যথাসময়ে প্রচার করা হবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এ যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ http://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর subject-এ Organization Name: BJSCIR, Post Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে কিংবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৫। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হয়েছে।



