বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJRI Job Circular 2026 | পদ সংখ্যা: ৪১টি | Biddabari

BJRI Job Circular 2026

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯ জুলাই ২০২৬ ইং তারিখ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJRI Job Circular 2026  প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJRI Job Circular 2026 র তথ্যমতে, ১০তম থেকে ২০তম গ্রেডের ১১টি ক্যাটাগরিতে সর্বমোট ৪১ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ২০ আগস্ট ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

কা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJRI Job Circular 2026 এর তথ্যমতে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJRI Job Circular 2026  এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৪১টি ।

আবেদনের বয়সসীমা: ২০ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ২১ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২০ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ২২৩ টাকা।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://bjri.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJRI Job Circular 2026 এর বিস্তারিত:

নিয়োগের শর্তাবলিঃ

১. সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

২.

আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।

৩.

যে সকল প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (NID নম্বর রয়েছে) সে সকল প্রার্থী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে NID নম্বর উল্লেখ করবেন। যে সকল প্রার্থীর NID নম্বর নেই সে সকল প্রার্থী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে জন্ম নিবন্ধন নম্বর উল্লেখ করবেন।

8.

সকল পদে ২০ আগস্ট, ২০২৬ খ্রি. তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৫. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত আবেদনকারীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর Option Select করতে হবে। চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

৬.

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে:

(ক) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙ্গিন ছবি;

(খ) জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত Application Form Admit Card;

(গ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;

(ঘ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; এবং

(ঙ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।


৭. আবেদনকারীগণের মোবাইল ফোনে Teletalk Bangladesh Limited হতে SMS এর মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

৮. চাকুরির আবেদন ফরমে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

৯. নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর কর্মচারী চাকুরী প্রবিধানমালা, ১৯৯০, সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

১০. গত ০৬-০৬-২০২৪ তারিখের বাংলাদেশ প্রতিদিন ও The Daily Star পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, গত ০৪-০৮-২০২৫ তারিখের সমকাল ও The New Age পত্রিকায় প্রকাশিত পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত ০৫-০৯-২০২৫ তারিখে The New Age ও ০৬-০৯-২০২৫ তারিখের সমকাল পত্রিকায় প্রকাশিত সংশোধিত পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই;

১১. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২. একাধিক পদে আবেদন করা যাবে, তবে বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের পরীক্ষা একই তারিখে হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীগণকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ প্রদান করা হলো।

১৩. সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধির এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীর পরীক্ষা গ্রহণ করতে/তাকে প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।

১৪. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৫. নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ এবং অপসারণ ইত্যাদি কারণে পদ শূন্য হলে পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে।

১৬. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলিঃ

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ জুলাই ২০২৬ খ্রি., সকাল ১০:০০ টা।

Online-এ আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ আগস্ট ২০২৬ খ্রি., বিকাল ০৪:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঙ . SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মত

ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (কালো/সাদা ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি Download পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা, টেলিটকের কমিশন চার্জ (ভ্যাটসহ) বাবদ ২৩/-(তেইশ) টাকাসহ অফেরতযোগ্য মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ২নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, টেলিটকের কমিশন চার্জ (ভ্যাটসহ) বাবদ ১৮/- (আঠারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১৬৮/-(একশত আটষট্টি) টাকা, ৩ হতে ১০ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ১০০/- (একশত) টাকা, টেলিটকের কমিশন চার্জ (ভ্যাটসহ) বাবদ ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/-(একশত বারো) টাকা, ১১ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা, টেলিটকের কমিশন চার্জ (ভ্যাটসহ) বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা, টেলিটকের কমিশন চার্জ (ভ্যাটসহ) বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।

প্রথম SMS: BJRIUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BJRI ABCDEF

Reply: Applicant's Name, Tk-... BJRIYesPIN and send to 16222. will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type

দ্বিতীয় SMS: BJRIYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BJRI YES 12345678 Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BJRI Application for post xxxxxxxxx. User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)

5. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bjri.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (কেবল যোগ্য প্রার্থীগণকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;

জ. কেবল টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে: BJRIHelpUserUser ID & Send to 16222

Example: BJRI Help User ABCDEF & Send to 16222

PIN Number জানা থাকলে: BJRIHelpPINPIN No & Send to 16222

Example: BJRI Help PIN 12345678 & Send to 16222

ঝ. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পত্রিকা ছাড়াও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট www.bjri.gov.bd এবং নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/bjri ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bjri.gov.bd ওয়েবসাইট এবং নোটিশ বোর্ড হতে জানা যাবে।

ট. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জবপোর্টাল এর ফেইজবুক পেজ https://facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। Mail এর Subject-এ Organization Name: BJRI, Post Name****, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

১. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হলো।