বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । BIWTA Job Circular 2026 পদসংখ্যা: ৫৪ | Biddabari

BIWTA

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ মার্চ ২০২৬ ইং তারিখে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । BIWTA Job Circular 2026 প্রকাশিত হয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । BIWTA Job Circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল  ০৯ম থেকে ১৬তম গ্রেডের ১৩ টি ক্যাটাগরীতে সর্বমোট  ৫৪টি  পদে নিয়োগ প্রদান করা হবে। ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে, বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ প্রজ্ঞাপন/অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । BIWTA Job Circular 2026 এর তথ্যমতে, যে সকল পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ উল্লেখ রয়েছে, সে সকল পদে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধুমাত্র বিআইডব্লিউটিএ'তে কর্মরতদের জন্য প্রযোজ্য)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । BIWTA Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  সর্বমোট ৫৪টি   ।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত । অনাগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা ।

আবেদনের বয়সসীমা: প্রার্থীদের বয়সসীমা  ১ এপ্রিল  ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের সময়সীমা:  ১২মার্চ ২০২৬ইং সকাল১০:০০ টা হতে ২৩ এপ্রিল  ২০২৬ ইং বিকাল ৫:০০ পর্যন্ত। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই http://biwta.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । BIWTA Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

আবেদনকারীগণের জন্য প্রযোজ্য/অনুসরণীয় শর্তাবলীঃ

০১। বয়স সংক্রান্তঃ

(ক) ০১/০৪/২০২৬খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে, বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের। শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ প্রজ্ঞাপন/অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

(খ) যে সকল পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ উল্লেন রয়েছে, সে সকল পদে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগা (শুধুমাত্র বিআইডব্লিউটিএ'তে কর্মরতদের জন্য প্রযোজ্য);

০২। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে Application Form-এ উল্লেখ করতে হবে।

০৩। প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোন কাগজপত্র Upload করতে হবে না। লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা গ্রহণের পর। কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক হিসেবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ১(এক) সেট ফটোকপি জমা দিতে হবেঃ

ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ);

খ) সদ্য তোলা ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ০৬ (ছয়) মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নহে;

গ) জাতীয় পরিচয় পত্র (NID/Smart Card) না থাকলে জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির অন্তত: একটি অবশ্যই নিয়ে আসতে হবে:

ঘ) চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করত) নাগরিকত্বের সনদ;

ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।

চ) প্রার্থী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটাভুক্ত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত/প্রদর্শিত তালিকার যেকোন একটি প্রমাণক দাখিল করবেন। এক্ষেত্রে কোন প্রকার সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ প্রযোজ্য হবে না। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারী-কে মুক্তিযোদ্ধার সামে সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ও স্বাক্ষরিত মূল সনদপত্র দাখিল করতে হবে;

ছ) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি:

জ) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;

ঝ) প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি;

ঞ) লিখিত পরীক্ষার প্রবেশপত্র,

ট) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)

০৪। চাকুরিরত প্রার্থীগণ-কে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হলে চাকরিরত প্রতিষ্ঠানের নিকট থেকে অনাপত্তি/অব্যাহতি পত্র দাখিল করতে হবে।

০৫। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সনদ জমা দিতে হবে।

০৬। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত/নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে। না।

০৭। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

০৮। লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

০৯। বিশেষ নির্দেশনাঃ

ক) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং বাতিল করার অধিকার কর্তৃপক্ষ

সংরক্ষণ করেন।

খ) অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার/সংশোধন করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোন কারণে নিয়োগের যে কোন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল বা সংশোধন করা হলে দরখাস্তকারী তাকে নিয়োগ প্রদানের জন্য

দাবী করতে পারবেন না বা দাবী করলেও তা আইনানুগভাবে গৃহীত হবে না।

গ) একাধিক পদের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হতে পারে।

১০। ঘোষণা (Declaration)

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ঘোষনা (Declaration) অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসভ্য বা মিথ্যা প্রমান হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

১১। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ

( ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ [https://biwta.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online-এ আবেদনপত্র। পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়। ১২/০৩/২০২৬খ্রি, সকাল ১০:০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৩/০৪/২০২৬খ্রি, বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে

পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(ঘ) ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) সংক্রান্তঃ

Online-আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈখা ৩০০ x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রন্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথাই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পুবেই

(ঘ) পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(৫) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ

(i) Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে। তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথা ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

(ii) Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর-০১ হতে ০৩ এ বর্ণিত পদের জন্য ২০০/-(দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/-(তেইশ) টাকাসহ অফেরতযোগ্য ২২৩/-(দুইশত তেইশ) টাকা, ক্রমিক নম্বর-০৪ হতে ১০ এ বর্ণিত পদের জন্য ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/-(আঠারো) টাকাসহ অফেরতযোগ্য ১৬৮/-(একশত আটষট্টি) টাকা, ক্রমিক নম্বর-১১ ও ১৩ এ বর্ণিত পদের জন্য ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/-(বার) টাকাসহ অফেরতযোগ্য ১১২/- (একশত বার) টাকা। উল্লেখ্য, অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য (সকল গ্রেড) ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/-

(ছয়) টাকাসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপান্ন) টাকা অনলাইনে Submit এর পর অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টায় মধ্যে জমা দিবেন।

(iii) এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

(iv) আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.biwta.gov.bd ওয়েব সাইটে যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য যে, পরীক্ষার তারিখ, সময় এবা কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়। একই প্রবেশপত্র দিয়ে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(v) প্রথম SMS: BIWTA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BIWTA ABCDEF

Reply Applicant's Name, TK-112 Will be charged as application Fee. Your PIN is 12345678, To

pay Fee Type BIWTA<space>YES<space>PIN and send to 16222 নম্বরে।

(vi) দ্বিতীয় SMS: BIWTA<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BIWTA YES 12345678

Reply: Congratulations Applicant's Name. Payment Completed Successfully for BIWTA Application for (Post Name) User Id is (ABCDEF) and password (xxxxxxxx)

১২) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি (https://biwta.teletalk.com.bd) অথবা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.biwta.gov.bd)-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়।

১৩। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

১৪। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ Liser ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন

(1 ) User ID জানা থাকলে BIWTA<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: BIWTA Help User ABCDEF

(ii) Pin Number জানা থাকলে BIWTA<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.

Example: BIWTA Help PIN 12345678

১৫। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করুন অথবা alljobs.query ateletalk.com.bd অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর Subject-এ Organization Name:BIWTA. Post Name: Applicant's User ID.. Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।