বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BIAM Foundation Job Circular 2026 | পদ সংখ্যাঃ ২০টি | Biddabari

BIAM Foundation Job Circular 2026

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮ জুন ২০২৬ ইং তারিখ বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ড(বিয়াম) ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BIAM Foundation Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ড ফাউন্ডেশনবিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BIAM Foundation Job Circular 2026 র তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম থেকে ১৮তম গ্রেডের ১৩ টি ক্যাটাগরিতে ২০ টি পদে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ৩০ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।  

বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BIAM Foundation Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের (NOC) মাধ্যমে আবেদন করতে হবে।

বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BIAM Foundation Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ২০টি ।

আবেদনের বয়সসীমা: ৩০ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা: ৩০ জুন ২০২৬ ইং তারিখ সকাল হতে ১২ জুলাই ২০২৬ ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫০ টাকা থেকে ২০০ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ঢকা বরাবর অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন ,৬৩ নিউ ইস্কাটন, ঢাকা বরাবর ডাকযোগে পৌছাইতে হবে।

এই চাকরির বিবরণ

বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BIAM Foundation Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলী পালন করতে হবে;

শর্তাবলীঃ


ক) আবেদন পত্রে প্রার্থীর (১) নাম(২) পিতার নাম (৩) মাতার নাম (৪) স্থায়ী ঠিকানা (৫) বর্তমান ঠিকানা (৬) নিজ জেলা (৭) জন্ম তারিখ (৮) শিক্ষাগত যোগ্যতা (৯) ধর্ম (১০) জাতীয়তা (১১) বৈবাহিক অবস্থা (১২) মোবাইল নম্বর (১৩) অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে;

খ) প্রত্যেক পদের জন্য ৩০ জুন ২০২৬ খ্রি. তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩২ বৎসরের মধ্যে হতে হবে;

গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব এর মূল সনদপত্র দাখিল করতে হবে;

ঘ) সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ আবেদন পত্র আগামী ১২/০৭/২০২৬ খ্রি. তারিখের মধ্যে মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭ বরাবর ডাকযোগে পৌছাইতে হবে;

ঙ) ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ দরখাস্ত কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে;

চ) চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;

ছ) খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে;

জ) ডাক টিকেট যুক্ত ফেরৎ খাম আবেদন পত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে;

ছ) সরকারী প্রচলিত বিধি মোতাবেক এই নিয়োগ প্রদান করা হবে;

ঝ) যোগ্য প্রার্থীদের লিখিত/ব্যবহারিক পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য পত্র দ্বারা জানানো হবে;

ঞ) মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ঢাকা বরাবর অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে (৯ম ও তদূর্ধ্ব গ্রেড (নন-ক্যাডার) এবং ১০ম গ্রেড: ২০০ টাকা, ১১তম-১২তম গ্রেড: ১৫০ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেড: ১০০ টাকা, ১৭তম থেকে ২০তম গ্রেড: ৫০ টাকা, সকল গ্রেডে অনগ্রসর নাগরিক: ৫০ টাকা);

ট) লিখিত/ব্যবহারিক পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন টি এ/ ডি এ দেয়া হবে না এবং

ঠ) কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস-বৃদ্ধিসহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন।