বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BFCB Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BFCB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BFCB Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ১৪ থেকে ১৬তম গ্রেডের ৩ ক্যাটাগরির ৩টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখ ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BFCB Job Circular 2026 এর তথ্যমতে, শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BFCB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা : ০৩টি।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা। তবে অনগ্রসর নাগরীকদের জন্য ৫৬ টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখ ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ০৭ মে ২০২৬ ইং তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://bfcb.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BFCB Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদনকারীদের জন্য প্রযোজ্য/অনুসরণীয় শর্তাবলী
০১. ০১.০৪.২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
০২. শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
০৩. কোনো পদে নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবেন না যদি তিনি-
(ক) বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন এবং
(খ) এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নহেন।
করতে হবে।
০৪. নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৫. প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
০৬. প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
०१ অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৮. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
০৯. প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ সীলমোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে।
১০. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন
১১. কেউ প্রকৃত তথ্য ও যোগ্যতা গোপন করে অথবা ভুল/ মিথ্যা তথ্য দিয়ে নিয়োগপ্রাপ্ত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২. প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রিলিমিনারি/লিখিত পরীক্ষা/ ব্যবহারিক/সাক্ষাৎকারের জন্য কোনো রকম ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
১৩. নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
১৪. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ/আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১৫. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
ক. আবেদনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীগণ http://bfcb.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(১) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২ এপ্রিল ২০২৬ সকাল ১০.০০ টা।
(২) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৭ মে, ২০২৬ বিকাল ০৪:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দেবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সবোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করার পর প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে SMS করে ক্রমিক নং ১-৩ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকা মোট ১১২/- (একশত বারো) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। তবে অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃগোষ্ঠি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকা মোট ৫৬/- (ছাপান্ন) টাকা জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: BFCB <space> User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: BFCB ABCD Reply: Addressing Applicant's Name, Tk. 112 will be charged as application fee. Your PIN is
xxxxxxxx. To pay fee Type BFCB <space> YES <space> PIN and Send to 16222.
দ্বিতীয় SMS: BFCB <space> YES <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২.
Example: BFCB YES xxxxxxxx Reply: Congratulation Applicant's Name, payment completed successfully for BFCB application for the post of xxx, User Id: (xxx) and Password (xxx).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bfcb.teletalk.com.bd অথবা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ওয়েবসাইট www.bfcb.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ SMS এ প্রেরিত User ID এবং Passward ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:
i. User ID জানা থাকলে: BFCB <space> Help <space> User <space> User ID & Send to 16222.
Example: BFCB HELP user ABCD & send to 16222.
ii. PIN নাম্বার জানা থাকলে: BFCB <space> Help <space> PIN <space> PIN NO: BFCB Help PIN 1234567 and send to 16222.
Online- এ আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে।



