বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৬|BB Data Entry Oparetor Job Circular 2026 | পদসংখ্যা:২৬টি |Biddabari

বাংলাদেশ ব্যাংক

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৩ মে ২০২৬ ইং তারিখ বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৬|BB Data Entry Oparetor Job Circular 2026 প্রকাশিত হয়েছে । বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৬|BB Data Entry Oparetor Job Circular 2026র তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৬ তম গ্রেডের ১ টি ক্যাটাগরিতে ২৬ টি পদে নিয়োগ প্রদান করা হবে।প্রার্থীর বয়সসীমা ১ জানুয়ারি  ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর । 

বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৬|BB Data Entry Oparetor Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৬ | BB Data Entry Oparetor Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ২৬ টি ।

আবেদনের বয়সসীমা: ১ জানুয়ারি  ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর । 

আবেদনের সময়সীমা:  ১৪ মে ২০২৬ ইং তারিখ  হতে ২১ জুন ২০২৬ ইং তারিখ  পর্যন্ত।

আবেদন ফি: ২০০ টাকা ।

 আবেদন ফি জমাদানের মাধ্যম: ডাসবাংলা ব্যাংক পিএলসি  এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) রকেটের অ্যাাপ বা ম্যানুয়াল পদ্ধতির  Bill Pay অপশন ব্যাবহার করে ফি প্রদান  করা যাবে ।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই  http://erecruitment.bb.org.bd/  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৬ | BB Data Entry Oparetor Job Circular 2026 এর বিস্তারিত:

বাংলাদেশ ব্যাংকে 'ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)' পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

১. গ্রেড এবং বেতন স্কেল:

ক. ১৬তম গ্রেড

খ. জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ৯৩০০-৯৭৭০-১০২৬০-১০৭৮০-১১৩২০-১১৮৯০-১২৪৯০ ১৩১২০-১৩৭৮০-১৪৪৭০-১৫২০০-১৫৯৬০-১৬৭৬০-১৭৬০০-১৮৪৮০-১৯৪১০-২০৩৯০-২১৪১০-২২৪৯০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

২. পদ সংখ্যা: ২৬টি (কম/বেশী হতে পারে)

৩. শিক্ষাগত যোগ্যতা :

ক. স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।

খ. কম্পিউটার/তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ০৬ মাস মেয়াদী ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটার বিজ্ঞান/তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

8. বয়স (০১/০১/২০২৬ তারিখে):

ক. সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর।

খ. প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

৫. আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ২১/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।

৬. ফি প্রদান ও Payment Verification এর শেষ তারিখ ও সময়: ২৪/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।

৭. আবেদন ফি: অফেরতযোগ্য টাঃ ২০০/- আবেদনের সময় Bangla QR এর মাধ্যমে প্রদান করতে হবে।

৮. (ক) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ-এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:

(গ) O' Level এবং A' Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।

৯. আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৪/০৫/২০২৬ তারিখ হতে ২১/০৬/২০২৬ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online Application Form-এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। ২১/০৬/২০২৬ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতক/সমমান ডিগ্রীর ফলাফল প্রকাশিত হয়েছে/হবে এবং ০৬ মাস মেয়াদী ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স এর সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন/হবেন তারা আবেদনের যোগ্য হবেন।

১০. আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী erecruitment.bb.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

১১. অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী Bangla QR code সম্বলিত একটি Payment Page পাবেন। মোবাইল ফোনের Payment App (Bangla QR সাপোর্ট করে এরূপ ব্যাংক/MFS) এর মাধ্যমে Bangla QR স্ক্যান করে টাঃ ২০০/-আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে। SMS প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে Verify Payment Link-এ Click করে Payment Verification সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। Payment Verification সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদর্শন করা হবে। Payment Confirm করার পর প্রার্থী Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজে Tracking Page টি প্রয়োজন হবে। Payment Verification না করলে আবেদন অসম্পূর্ণ অবস্থায় বাতিল হবে এবং payment refund এর সুযোগ থাকবে না।

১২. যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ CV রয়েছে, তারা তাদের উক্ত CV এর মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম এবং পিতা ও মাতার নাম এস.এস.সি/সমমানের সনদে যে ভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সে ভাবে লিখতে হবে। নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ১১ ডিজিটের মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন/আপডেট করে নিতে হবে। যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা Formal রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি/বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রে তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে।

Password ১৩. অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক CV Identification Number, Tracking Number যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে।

১৪. প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১৫. প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো দলিলাদি প্রেরণ করতে হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

১৬. চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

১৭. আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে হতে হবে।

১৮. নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

১৯. কোন ক্ষেত্রে দলিলাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

২০. আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ প্রদান করা হলো।

২১. বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।