বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬| BARI Job circular 2026 | পদ সংখ্যা :১৯১টি | Biddabari

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ মার্চ ২০২৬ ইং তারিখ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬| BARI  Job circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬| BARI  Job circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১০ম গ্রেড থেকে ২০ তম গ্রেডের ৩০টি ক্যাটাগরিতে সর্বমোট  ১৯১টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ১০ ডিসেম্বর ২০২৫ইং তারিখে  সর্বনিম্ন ১৮ বছর হতে  সর্বোচ্চ ৩২ বছর। 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। BARI  Job circular 2026  এর তথ্যমতে,  চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের  মাধ্যমে আবেদন করতে হবে । 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। BARI  Job circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ১৯১ টি ।

আবেদন ফি: ৫৬ টাকা হতে ২২৩ টাকা। প্রতিবন্ধি ও তৃতীয় লিংঙ্গের জন্য ৫৬ টাকা।

আবেদনের বয়সসীমা: ১০ ডিসেম্বর ২০২৫ইং তারিখে  সর্বনিম্ন ১৮ বছর হতে  সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা:  ১৫ মার্চ ২০২৬ইং সকাল ১০:০০ টা হতে ২৬  এপ্রিল ২০২৬  ইং বিকাল ৫:০০ টা পর্যন্ত। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://bari.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। BARI  Job circular 2026 এর বিস্তারিত:

বি: দ্র: নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে।

১। বর্ণিত পদসমূহের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১০-১০-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ https://bari.gov.bd  ওয়েবসাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে অনলাইনে পূরণকৃত Application ফরমের একসেট, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং

(ক) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা সংক্রান্ত ও অন্যান্য সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি;

(খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(গ) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ (দুই) কপি রঙ্গিন ছবি;

(ঘ) নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও স্থায়ী নিবাস সনদপত্র জমা দিতে হবে;

(ঙ) জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদ এর সত্যায়িত কপি;

(চ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

(জ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

উল্লেখ্য যে, সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে।

৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ https://bari.gov.bd  ওয়েব সাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে ৩নং ক্রমিকে বর্ণিত কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

৫। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র পেশ করতে হবে।

৬। পদের সংখ্যা নির্ধারণ (হ্রাস/বৃদ্ধিকরণ) এবং নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৭। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য https://bari.gov.bd  ওয়েব সাইটে পাওয়া যাবে।

৮। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলিঃ

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক https://bari.teletalk.com.bd  এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫-০৩-২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা www.prebd.com

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬-০৪-২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online-এ আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুন:পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ অবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক-১ হতে ক্রমিক-৪ নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ক্রমিক-৫ নং পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- (আঠার) টাকাসহ সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ক্রমিক-৬ নং হতে ক্রমিক-১৮ নং পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক-১৯ নং হতে ক্রমিক-৩০ নং পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা, এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শরীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম: SMS: BARI<Space>User Id লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BARI ABCDEF

Reply: Applicant's Name, Tk..........will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BARI<space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয়: SMS: BARI<space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BARI YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BARI Application for xxxxxxxxxx user ID is (ABCDEF) and password (XXXXXXX)

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bari.teletalk.com.bd  এবং https://bari.gov.bd  এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদও মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ছ.  SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি এবং Applicant's copy লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID. Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন

i. User ID জানা থাকলে BARI<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: BARI HELP USER ABCDEF

ii. PIN Number জানা থাকলে BARI<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: BARI HELP PIN 12345678

ঝ. ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহণ করা যাবে।