বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Agricultural Research Institute Circular | পদসংখ্যা ৩০১ | Biddabari

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Agricultural Research Institute Circular | পদসংখ্যা ৩০১ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকুরীপ্রত্যাশীগণ আপনাদের অবগতির উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Agricultural Research Institute Circular | Biddabari এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী গ্রেড ১০ থেকে গ্রেড ২০ এর মোট ৩৪টি ক্যাটাগরিতে মোট ৩০১ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীদের বয়স ০১-০৯-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের ভেতর হতে হবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং নিয়োগ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Agricultural Research Institute Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

পদের ক্যাটাগরিঃ ৩৪টি

পদের সংখ্যাঃ ৩০১টি

আবেদনের বয়সসীমাঃ ০১-০৯-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের ভেতর হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ২১-০৯-২০২৬ ইং সকাল ১০.০০টা থেকে ১১-১০-২০২৬ ইং বিকাল ০৫.০০টা পর্যন্ত।

আবেদনের ফিঃ গ্রেড ১০ এর জন্য ২২৩ টাকা, গ্রেড ১১ এর জন্য ১৬৮ টাকা, গ্রেড ১৩-১৬ এর জন্য ১১২ টাকা এবং গ্রেড ১৭-২০ এর জন্য ৫৬ টাকা

আবেদনের মাধ্যমঃ আগ্রহী প্রার্থীগণকে https://bari.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে টাকা পেমেন্ট করতে হবে। 

এই চাকরির বিবরণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Agricultural Research Institute Circular | Biddabari এর বিস্তারিতঃ

নিয়োগের শর্তাবলিঃ

 

১। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্মারক নং-১২.২১.০০০০.০০০.০০৫.১১.০০০৪.২৫.৩৪৪৭; তারিখ: ১১-০৩-২০২৬ খ্রি. মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। উক্ত আবেদনের প্রেক্ষিতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

 

২। বর্ণিত পদসমূহের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

৩। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ https://bari.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে অনলাইনে পূরণকৃত Application ফরমের একসেট, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং

 

(ক) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা সংক্রান্ত ও অন্যান্য সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি;

(খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(গ) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ (দুই) কপি রঙিন ছবি;

(ঘ) নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও স্থায়ী নিবাস সনদপত্র জমা দিতে হবে;

(ঙ) জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদ এর সত্যায়িত কপি;

(চ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রামাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

(জ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

 

উল্লেখ্য যে, সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সিল ও স্বাক্ষর থাকতে হবে।

 

৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ https://bari.gov.bd ওয়েব সাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে ৪নং ক্রমিকে বর্ণিত কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

 

৬। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র পেশ করতে হবে।

 

৭। পদের সংখ্যা নির্ধারণ (হ্রাস/বৃদ্ধিকরণ) এবং নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

 

৮। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য https://bari.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।

 

৯। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলিঃ

 

 

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক https://bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১-০৯-২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১১-১০-২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

 

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

 

গ. Online-এ আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

 

ঘ. প্রার্থী Online-এ আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

 

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক-১ হতে ক্রমিক-৪ নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ক্রমিক-৫ নং পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- (আঠার) টাকাসহ সর্বমোট ১৬৮/- (একশত একষট্টি) টাকা, ক্রমিক-৬ নং হতে ক্রমিক-২১ নং পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক-২২ নং হতে ক্রমিক-৩৪ নং পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা, এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

 

প্রথম: SMS: BARIUser Id লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BARI ABCDEF Reply: Applicant's Name, Tk-.........will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BARI Yes PIN and send to 16222.

 

দ্বিতীয়: SMS: BARIYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BARI YES 12345678 Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BARI Application for xxxxxxxxxx user ID is (ABCDEF) and password (XXXXXXX)

 

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bari.teletalk.com.bd এবং https://bari.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

 

ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি এবং Applicant's copy লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

 

জ. শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

 

i. User ID জানা থাকলে BARIHelpUserUser ID & Send to 16222. Example: BARI HELP USER ABCDEF

 

ii. PIN Number জানা থাকলে BARIHelpPINPIN No & Send to 16222. Example: BARI HELP PIN 12345678

 

ঝ. ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।