বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Supreme Court High Court Division Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯ মে ২০২৬ ইং তারিখ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Supreme Court High Court Division Job Circular 2026 প্রকাশিত হয়েছে । বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Supreme Court High Court Division Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১০তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৮টি ক্যাটাগরিতে ২০টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ মে ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর ।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Supreme Court High Court Division Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Supreme Court High Court Division Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ২০টি
আবেদনের বয়সসীমা: ০১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ২১ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ১৫ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ২২৩ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে ।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://supremecourt.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র পূরণ করতে হবে ।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Supreme Court High Court Division Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলীঃ-
০১। ০১/০৫/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
০২। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে/মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
০৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://supremecourt.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২১ মে ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ জুন ২০২৬ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটক এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থীর ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রন্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে উল্লিখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-Paid Mobile নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে ১নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-টাকা এবং অনলাইন ফি বাবদ ২৩/-টাকাসহ সর্বমোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা, ২-৬ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-টাকা এবং অনলাইন ফি বাবদ ১২/-টাকাসহ সর্বমোট ১১২/-(একশত বারো) টাকা এবং ৭-৮নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-টাকা এবং অনলাইন ফি বাবদ ৬/-টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। সকল পদে অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-টাকা এবং অনলাইন ফি বাবদ ৬/-টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
[SMS পাঠানোর পূর্বে টেলিটক নম্বরটির Balance চেক করে নিন] প্রথম SMS: HCD<User ID Send 16222, Example: HCD ABCDEF দ্বিতীয় SMS:HCD<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222, Example: HCD YES 12345678]
চ. সফলভাবে SMS Send হলে Teletalk বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে পরীক্ষার ফি জমাদানের Confirmation জানিয়ে প্রার্থীকে User ID এবং Password প্রদান করা হবে। User ID এবং Password যত্ন সহকারে সংরক্ষণ করবেন।
ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থীকে প্রবেশ পত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে।
জ. Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন সার্বক্ষণিক সচল
রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ঝ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে:
HCD <Space>Help<Space> User ID & Send to 16222, Example: HCD Help User ABCDEF & Send to 16222.
ii. Pin Number জানা থাকলে:
HCD<Space>Help<Space>PIN<Space>Pin No & Send to 16222, Example:HCD Help PIN12345678 & Send to 16222
ঞ. Admit Card এ উল্লিখিত রোল/রেজিস্ট্রেশন অনুসারে পরীক্ষার আসন বিন্যাস সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে www.supremecourt.gov.bd এ পাওয়া যাবে।



