বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police Constable Job Circular 2026 | Biddabari

বাংলাদেশ পুলিশ

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪ মার্চ ২০২৬ ইং তারিখ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police Constable  Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police Constable  Job Circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১৭তম গ্রেডে  ১০ হাজার পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা  সর্বনিম্ন ১৮ বছর হতে ৩১ মার্চ ২০২৬ ইং তারিখে সর্বোচ্চ ২০ বছর। 

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police Constable  Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬| Bangladesh Police Constable  Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ১০ হাজার ।

আবেদন ফি: ৪৫ টাকা ।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে ৩১ মার্চ ২০২৬ ইং সর্বোচ্চ ২০ বছর। 

আবেদনের সময়সীমা:  ৫ মার্চ ২০২৬ইং সকাল ১০:০০ টা হতে ৩১ মার্চ  ২০২৬ ইং রাত ১১:৫৯ পর্যন্ত। 

বৈবাহিক অবস্থা: প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে।

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই http://police.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 

১১-২০তম গ্রেড চাকরি্র প্রস্তুতির জন্য দেখুন,

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police Constable  Job Circular 2026 এর বিস্তারিত তথ্য:

২. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি

২.১ প্রথম ধাপ:

২.১.১ http://police.teletalk.com.bd  লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া থাকবে। এ ছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;

২.১.২ অনলাইনে আবেদনের সময়সীমা ০৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ ১০:০০ ঘটিকা হতে ০২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;

২.১.৩ আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪৮/- (আটচল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;

২.১.৪ অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে;

২.১.৫ আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে

২.১.৬ প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; ২.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

২.২ দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪৮/-(আটচল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

প্রথম এসএমএস (SMS): SERUSER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SER ABCDEF

Reply: "Applicant's Name", TK 48/- will be charged as service charge for PET of Sergeant Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type SERYESPIN NUMBER & Send to 16222;

দ্বিতীয় এসএমএস (SMS): SERYESPIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: SER YES XXXXXXXXXX

Reply: Congrats! "Applicant's Name", Your payment has been completed successfully for the application of PET of Sergeant Recruitment Examination 2026. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).

২.৩ হেল্পলাইন:

২.৩.১ যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;

ক. USER ID জানা থাকলে SERHELPUSERUSER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: SER HELP USER ABCDEF

খ. PIN NUMBER জানা থাকলে SERHELPPINPIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: SER HELP PIN xxxxxxXXXX

২.৩.২ অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮, অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।

*** বিস্তারিত জানতে সার্কুলারটি পড়ুন।