বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPI Job Circular 2026 | পদ সংখ্যা: ৫টি | Biddabari

BPI Job Circular 2026

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭ জুলাই ২০২৬ ইং তারিখ বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPI Job Circular 2026  প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPI Job Circular 2026 র তথ্যমতে, ৯ম থেকে ১৩তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১ আগস্ট ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPI Job Circular 2026 এর তথ্যমতে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPI Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৫টি ।

আবেদনের বয়সসীমা: ০১ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ২ আগস্ট ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩০ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: ১১২ টাকা থেকে ২২৩ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃগোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://bpi.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPI Job Circular 2026 এর বিস্তারিত:

শর্তাবলি:

১। সকল পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা/অভিজ্ঞতা আগামী ০১/০৮/২০২৬ তারিখে নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

২। সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্ত্বশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।

৩। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৪। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

৫। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.bpi.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।

৬। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রমের আংশিক/ সম্পূর্ণ পরিবর্তন/ বাতিল/ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে এবং এক্ষেত্রে নিয়োগকারী কৃর্তপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৭। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

৮। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও BPI এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হবে।

৯। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বহন করলে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।

১০। কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

i. আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ০২/০৮/২০২৬, সকাল ১০.০০ ঘটিকা

ii. আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ: ৩০/০৮/২০২৬, বিকাল ০৫.০০ ঘটিকা

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।


SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application's Copy পাবেন। উক্ত Application's Copy-তে যদি কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application's Copy-তে তাঁর সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Application's Copy প্রার্থী রঙিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।

Application's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ক্রমিক নং ১ ও ২ নং এর বর্ণিত পদের জন্য Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা; এবং ক্রমিক ৩ নং এ বর্ণিত পদের জন্য Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা, অনগ্রসর নাগরিক; ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগন ক্রমিক নং ১-৩ নং এর জন্য এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা এবং Applicant's copy submit করার অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না"।

প্রথম SMS: BPI<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BPI ABCDEF

Reply: Applicant's Name, Tk.223 or Tk. 112 will be charged as application fee. Your PIN is

xxxxxxxxxx. To pay

fee Type BPI<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BPI<space>Yes<space>PIN নম্বর লিখে Send করতে হবে 16222 নম্বরে

Example: BPI YES XXXXXXXXXX

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BPI

Application for XXXXXXXXXX

User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bpi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট-এর Website: https://bpi.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে BPI<space>Help<space>User<space> User ID & Send to 16222 Example: BPI Help User ABCDEF & send to 16222

PIN Number জানা থাকলে BPI<space>Help<space>PIN<space>PIN No & send to 16222

Example: BPI Help PIN 1234567 & send to 16222

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট-এর ওয়েবপোর্টাল (https://bpi.gov.bd) এবং https://bpi.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/bpi ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (https://bpi.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক হেল্প লাইন নম্বর ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com//alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (মেইল/মেসেজ এর Subject-s Organization Name: BPI, Post Name:, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।