বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 | পদ সংখ্যা: ৪৫০টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 প্রকাশিত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 এর তথ্য মতে, ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), রেগুলেটিং, রাইটার, স্টোর, মেডিকেল, কুক, স্টুয়ার্ড, টোপাস এবং এমওডিসি (নৌ) পদে সর্বমোট ৪৫০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।০১ জুলাই ২০২৬ ইং তারিখে নাবিক পদপ্রার্থীর বয়সসীমা ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদপ্রার্থীর বয়সসীমা ১৭ থেকে ২২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 এর তথ্যমতে, বাংলাদেশী পুরুষ নাগরিক প্রার্থী আবেদন করতে পারবেন। সাঁতার জানা অত্যাবশ্যক হতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে, তবে বিপত্নীক/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৪৫০টি
আবেদনের বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৭ বছর থেকে ২২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৮ মার্চ ২০২৬ ইং থেকে ২০ এপ্রিল ২০২৬ ইং পর্যন্ত।
আবেদন ফি: ৩০০ টাকা (অফেরতযোগ্য)।
আবেদন ফি জমাদানের মাধ্যম: প্রার্থীগণ ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Sailor Section/Apply Now তে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 এর বিস্তারিত:.
১। উপযুক্ততা ও পদ সংখ্যা:
২। শারীরিক যোগ্যতা (ন্যূনতম):
৩। অন্যান্য শর্তাবলী (সকল পদবির জন্য):
ক। বাংলাদেশী পুরুষ নাগরিক খ। সাঁতার জানা অত্যাবশ্যক গ। অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়) ঘ। বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৪। অযোগ্যতা:
ক। বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎযোগ্য কোন আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয়ে বিচারাধীন থাকলে। খ। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে। গ। দ্বৈত নাগরিকত্ব। ঘ। সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।
৫। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ:
ক। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
(১) এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র।
(২) এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য, যে কোন কারনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত) গ্রহণযোগ্য। তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফরম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে।
(৩) অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোন প্রার্থীগণকে ভর্তি করা যাবে, ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। তবে তারা এজন্য কোন অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন না।
(৪) প্রার্থীকে সর্বশেষ পাসকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত টেস্টিমোনিয়াল/প্রশংসাপত্রের দুই কপি সঙ্গে আনতে হবে।
(৫) ৮ম শ্রেণি পাস প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে।
খ। জাতীয়তা, চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র। স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে সদ্য স্বাক্ষরিত জাতীয়তা, চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র।
গ। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্র। ১ম শ্রেণির গেজেটেড অফিসার/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয় পত্র (যদি থাকে) এর সত্যায়িত ফটোকপি এবং পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
ঘ। অভিভাবকের সম্মতিপত্র। স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে।
ঙ। ছবি। সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের ১৫ কপি, পিতার ১ কপি এবং মাতার ১ কপি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট) ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।
চ। চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।
ছ। এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ আবেদন পত্রের ২য় পৃষ্ঠায় বর্ণিত আছে।
৬। আবেদনপত্র সংগ্রহ ও পূরণ: Sailor পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Sailor Section/Apply Now এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করত নাবিক ও এমওডিসি (নৌ) এর শাখা ভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এরপর Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমনঃ Visa, Master Card, American Express, Nexus) এবং মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, TAP, ok wallet) ইত্যাদির মাধ্যমে ৩০০/০০ (টাকা তিনশত) টাকার (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট Successfully Complete হওয়ার পর নির্দেশনা অনুসরণ করত সঠিক তথ্য দিয়ে Online আবেদন ফরমটি পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে 'জমা দিন' বাটনে ক্লিক করে 'নাবিক-১' ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই আবেদনপত্রে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। যদি কোন প্রার্থী উক্ত আবেদন পত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েব সাইটে পুনরায় Sign In করে আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
৭। ভর্তি পদ্ধতি: অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্রসহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ শাখার নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রাথমিক বাছাই পর্বে প্রার্থীর কাগজপত্রের সঠিকতা নিশ্চিত করতে হবে। অতঃপর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (HbsAg এবং Dope Test সহ) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।
৮। চাকরির সুবিধাদি:
ক। বেতন ও ভাতাদি। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।
খ। অন্যান্য। (১) বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা। (২) পারিবারিক রেশন সুবিধা। (৩) অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা। (৪) চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ। (৫) চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবিভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা। (৬) বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ। (৭) বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। (৮) নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি। (৯) সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি।


