বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 | পদ সংখ্যাঃ ২১৪টি | Biddabari

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১ জুন ২০২৬ ইং তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 প্রকাশিত হয়েছে ।বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 র তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী   ১৩ থেকে ২০ তম গ্রেডের ৩০ টি ক্যাটাগরিতে ২১৪ টি পদে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ৩০ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ২১৪টি ।

আবেদনের বয়সসীমা: ৩০ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা: ০৭ জুন ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ৩০ জুন ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ১১২ টকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই  http://bndep.teletalk.com.bd/  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY Job Circular 2026 এর বিস্তারিত:

অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

২। প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না।

81 সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না।

৫। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।

৬। প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:

ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;

খ। পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে;

গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র;

ঘ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;

ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

চ। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;

জ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১(এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে; এবং

ঝ। চারিত্রিক সনদপত্রে এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর থাকতে হবে।

৭। করা হবে। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ

৮। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশতঃ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৯। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

ক। আগ্রহী প্রার্থীগণ http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://bndcp.teletalk.com.bd www.navy.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ও

আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭ জুন ২০২৬ সকাল ১০.০০টা।

(ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬ বিকাল ৫.০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ। Online আবেদনপত্রে প্রার্থী নিজের রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ভুল বা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ।

ঘ। করবেন। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ

ঙ। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। Applicant's copy তে User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ হতে ১৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো টাকা মাত্র) টাকা, ক্রমিক ১৫ হতে ৩০ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/-(ছাপান্ন টাকা মাত্র) টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন টাকা মাত্র) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, 'Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না'।

প্রথম SMS:

BNDCP<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example:

BNDCP ABCDEF & send to 16222.

Reply SMS: Applicants Name, Tk 112/- or Tk 56/- will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type BNDCP<space>YES<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS:

BNDCP<space>YES<space>PIN Code লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example:

BNDCP YES 12345678 & send to 16222.

Reply SMS: Congratulations Applicant's Name, payment completed successfully for BNDCP Application for (post name) User ID is (ABCDEF) and Password (******).

দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS-এ Password পাবেন, এই Password টি Admit card (প্রবেশপত্র) Download-এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।

চ। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print (সম্ভব হলে) করে নিবেন। প্রার্থী Printed প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

ছ। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

জ। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bndcp.teletalk.com.bd অথবা বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ওয়েবসাইট www.navy.mil.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

ঝ। শুধু Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:

(i) User ID জানা থাকলে: BNDCP<space>Help<space>User<space> User ID & Send to 16222.

Example: BNDCP help user ABCDEF

(ii) PIN Number জানা থাকলে: BNDCP<space>Help<space>PIN<space> PIN No & Send to 16222.

Example: BNDCP help PIN 12345678 & Send to 16222.

ঞ। Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা যে কোন অপারেটরের ফোন নম্বর থেকে ০১৫০০-১২১১২১ নম্বর এ কল করতে পারবেন। এছাড়া vas.query@teletalk.com.bd এবং alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

(Mail এর Subject এ Organization BNDCP, Post Name: *******, Application User ID ও contact number অবশ্যই উল্লেখ করতে হবে)।

১০। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Application Form এ উল্লেখ করতে হবে।

১১।

লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারকচক্রের সাথে কোন প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

১৪। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা/ঘাঁটির জন্য। এ প্রেক্ষিতে বর্ণিত পদসমূহে চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন।