বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BKSP Job Circular 2026 | পদ সংখ্যা: ২০টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ মে ২০২৬ ইং তারিখ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BKSP Job Circular 2026 প্রকাশিত হয়েছে । বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BKSP Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৬টি ক্যাটাগরিতে ২০টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ৩০এপ্রিল ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছর ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BKSP Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BKSP Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ২০টি ।
আবেদনের বয়সসীমা: ৩০এপ্রিল ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছর ।
আবেদনের সময়সীমা: ১৭ মে ২০২৬ ইং তারিখ হতে ২৫ জুন ২০২৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদন ফি: ১০০ টাকা ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: পে-অর্ডার\ব্যাংক ড্রাফট,উত্তরা ব্যাংক লিঃ-এর যে কোনো শাখা হতে মহাপরিচালক,বিকেএসপি-এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে ।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://www.bksp.gov.bd/ ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন পত্র পূরণ করে ডাকযোগে বা কুরিয়ারযোগে পাঠাতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BKSP Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলী:
১। আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ৩ (তিন) কপি ৫x৫ সে.মি সাইজের সত্যায়িত ছবিসহ সকল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা-এর বরাবরে আগামী ২৫/০৬/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না।
২। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩। ৩০/০৪/২০২৬ তারিখে প্রার্থীর বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
৪। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
৫। আবেদনকারীকে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট, উত্তরা ব্যাংক লিঃ-এর যে কোন শাখা হতে মহাপরিচালক, বিকেএসপি-এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় আহ্বান করা হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি দেখাতে হবে।
৭। আবেদন ফরম বিকেএসপির ওয়েব সাইটে (www.bksp.gov.bd) এ পাওয়া যাবে।
৮। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে।



