বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Air Force (Civil) Job Circular 2026 | পদ সংখ্যা: ৩৪৩টি | Biddabari

Bangladesh Air Force (Civil) Job Circular 2026

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১ আগস্ট ২০২৬ ইং তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Air Force Civil Job Circular 2026)  প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে (Bangladesh Air Force) বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Job Circular 2026)র তথ্যমতে, ১৩তম থেকে ২০তম গ্রেডের ৪৫টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৪৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১ আগস্ট ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Air Force (Civil) Job Circular 2026 এর তথ্যমতে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Air Force (Civil) Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৩৪৩টি ।

আবেদনের বয়সসীমা: ০১ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ০২ আগস্ট ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২২ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫০ টাকা থেকে ১৫০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://joinairforce-civ.baf.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Air Force (Civil) Job Circular 2026 এর বিস্তারিত:

অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

১। প্রার্থীর বয়স ০১ আগস্ট ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

২। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে;

৩। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:

ক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে;

খ। পূরণকৃত Online Application Form ও Admit Card সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ০১ (এক) সেট ফটোকপি এবং ০৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি দাখিল করতে হবে;

গ। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে;

ঘ। আবেদকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে;

ঙ। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে;

5। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র দাখিল করতে হবে;

ছ। চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি দাখিল করতে হবে; এবং

জ। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে; 81

কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন; ৫।

৬। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না;

۹۱ আবেদনকারী যদি কোন তথ্য গোপন করে এবং পরবর্তীতে তা সনাক্ত হয় সেক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগাদেশ বাতিল করা হবে; অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না;

৮। সকল পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন;

৯। Online-এ আবেদনের নিয়মাবলি:

ক। আগ্রহী প্রার্থীগণ https://joinairforce-civ.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(১) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২ আগস্ট ২০২৬ তারিখ ১০০০ ঘটিকা;

(২) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২ আগস্ট ২০২৬ তারিখ ১৭০০ ঘটিকা;

(৩) উক্ত সময়সীমার মধ্যে আগ্রহী প্রার্থীগণ যথাযথ ফি Online-এ প্রদানের পর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে Application ID এবং Password পাবেন। উক্ত Application ID এবং Password এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করে চূড়ান্তভাবে নিরীক্ষণের পর সকল তথ্যের সঠিকতা/নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হলে অনলাইনে Submit অথবা জমাদান করবেন। আবেদনপত্রটি জমাদানের পর পরবর্তী সময়ে Application ID এবং Password এর মাধ্যমে Login করে আবেদনপত্র বা Application Form এবং প্রবেশপত্র বা Admit Card (মৌখিক/লিখিত/ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র) এর পিডিএফ কপি ডাউনলোড করা যাবে। Admit Card অথবা প্রবেশপত্রটি আবেদনপত্র গ্রহণের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীর মোবাইলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে Admit Card ডাউনলোডের বিষয়ে অবহিত করা হবে। আবেদনকারীদের Admit Card-এ প্রতিটি ট্রেডের জন্য আলাদা Roll No উল্লেখ করা থাকবে, যা লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্র/কক্ষ নির্ধারণের জন্য ব্যবহৃত হবে। Roll No দিয়ে পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ খুঁজে পেতে এই রোল নম্বরটির সাথে সাথে ট্রেডের নাম উল্লেখ করে সহায়তা পাওয়া যাবে;

(8) আবেদনপত্রটি পূরণ করার সময় প্রার্থীদের সতর্কতার সাথে নির্ভুলভাবে আবেদনপত্রের সকল তথ্য পূরণ করতে হবে। প্রদানকৃত তথ্য পরবর্তীতে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না;

খ। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতুে Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন এবং এক্ষেত্রে আবেদনপত্রটি জমাদানের পূর্বে তার সঠিকতা যাচাইয়ের জন্য Preview The Application অপশনটি ব্যবহার করতে পারেন। আবেদনপত্রটি পূরণ করে অনলাইনে চূড়ান্তভাবে Submit বা দাখিল করার সর্বশেষ সময়সীমা ২২ আগস্ট ২০২৬;

গ। সরাসরি https://joinairforce-civ.baf.mil.bd ওয়েবসাইটে Apply Online-এ ক্লিক করে সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে ফি বাবদ ক্রমিক-১ নং পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, ক্রমিক নং-২ হতে ক্রমিক নং ২০ পর্যন্ত ১০০/- (একশত) টাকা, ক্রমিক নং ২১ হতে ক্রমিক নং ৪৫ পর্যন্ত ৫০/-(পঞ্চাশ) টাকা প্রদান করবেন এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে। এখানে উল্লেখ্য যে, অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ডসহ অন্যান্য সকল মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে (উদাহরণ স্বরূপ কোন পদের জন্য নির্ধারত ফি ১০০ টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জসহ ১০২.৫৬ টাকা এবং নির্ধারিত ফি ৫০ টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জসহ ৫১.২৮ টাকা প্রদান করতে হবে। অন্য কার্ড বা মাধ্যমের ক্ষেত্রে সার্ভিস চার্জ ভিন্ন হতে পারে)। উল্লিখিত টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে Login করে প্রদানকৃত তথ্যগুলোই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতুে Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;

ঘ। Online আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে;

৫। SMS-এ প্রেরিত Application ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, স্বাক্ষর, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র বা Admit Card প্রার্থীগণ Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;

চ। Admit Card বা প্রবেশপত্রটি প্রার্থীগণ সকল পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করবেন (প্রযোজ্য ক্ষেত্রে)। উদাহরণ স্বরূপ কোনো প্রার্থী যদি প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে পরবর্তীতে ব্যবহারিক কিংবা মৌখিক পরীক্ষার সময়ও তা সাথে আনতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে এবং এসএমএস এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য/উত্তীর্ণ/নির্বাচিত প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;

ছ। কোনো প্রার্থী Application ID এবং Password ভুলে গেলে বা হারিয়ে ফেললে তা Reset Password অপশনের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারেন। কোনো প্রার্থী Application ID এবং Password তার রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে না পেয়ে থাকলে তা আবেদনের সময় হতে ৪৮ ঘন্টা অথবা দুই কর্মদিবসের মধ্যে helpdesk _civ@baf.mil.bd এ ইমেইল করে জানাতে হবে। এ সময় রেজিস্ট্রিকৃত ইমেইল এড্রেসে প্রাপ্ত টাকা জমাদানের রশিদ বা Payment Invoice এর পিডিএফ কপি প্রমাণস্বরূপ সংযুক্ত করতে হবে;

জ। কোনো প্রার্থী কেবলমাত্র বিমান বাহিনীতে কর্মরত হলেই Departmental Candidate অপশনে Yes নির্বাচন করবেন, অন্যথায় No নির্বাচন করবেন। District বা জেলার নাম প্রদানের সময় অবশ্যই স্থায়ী ঠিকানা অনুসারে জেলার নাম নির্বাচন করতে হবে। মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসের ক্ষেত্রে অবশ্যই নিজের মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস প্রদান করতে হবে। যদি কোনো প্রার্থী নির্ধারিত কোটার জন্য যোগ্য না হয়েও সেই কোটা নির্বাচন করেন, তাহলে মিথ্যা তথ্য প্রদানের জন্য আবেদনপত্রটি সরাসরি বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে। এ কারণে সকল তথ্য প্রদানের সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং কেবলমাত্র নিশ্চিত হয়েই সকল তথ্য প্রদান করতে হবে;

১০। Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে 01769990890 নম্বরে কল করে সকাল ০৯০০ ঘটিকা হতে রাত ২০০০ ঘটিকা (সরকারি ছুটির দিনসমূহ ব্যতীত) অথবা helpdesk_civ@baf.mil.bd এ ইমেইল করে সহযোগিতা পাওয়া যাবে;

১১। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েবসাইটে (www.baf.mil.bd) এবং অনলাইনে আবেদন করার পোর্টাল (https://joinairforce-civ.baf.mil.bd) এ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং নিয়োগের ফলাফলসহ যাবতীয় তথ্যাদি সময়ে সময়ে হালনাগাদ করা হবে;

১২।

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় ও স্থানই চূড়ান্ত বলে বিবেচিত হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় পরিবর্তনের কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না;

১৩। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না; এবং

১৪।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।