আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | AVUB Job Circular 2026 |পদ সংখ্যাঃ ৩০০টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৭ মে ২০২৬ ইং তারিখ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | AVUB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | AVUB Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৬তম গ্রেডের ১টি ক্যাটাগরিতে সর্বমোট ৩০০ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | AVUB Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | AVUB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৩০০ টি
আবেদনের বয়সসীমা: ০১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১৪ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১৩ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ৫:০০ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি : ৫৬ টাকা থেকে ১১২ টাকা। অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://avub.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | AVUB Job Circular 2026 এর বিস্তারিত:
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হবহ সেভাবে লিখতে হবে।
৩। মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
৪। বয়সসীমা: ০১.০৫.২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
৫। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে
৬।মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৭।
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৮।
লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোটিশ বোর্ড, ওয়েবসাইট
৯।
(https://ansarvdpbank.portal.gov.bd) এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
১১। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১২। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩। চাকরির আবেদন ফরমে (Applicant's Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।
381 মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও কোটাসহ অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
১৫। এক জেলার বাসিন্দা, অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।
১৬। আবেদনের শর্তাবলীতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৭। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি (https://avub.teletalk.com.bd) এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪.০৫.২০২৬ ও সকাল ১০.০০ টা; এবং
(ii ) Online এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়ঃ ১৩.০৬.২০২৬ ও বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর পর পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ ১০০ KB ও আক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি স্ক্রিট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময়ে এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID দেয়া থাকবে এবং প্রার্থী User ID ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ২টি SMS করে আবেদন ফি বাবদ ১০০/-(একশত টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"
SMS: AVUB
Example: AVUB ABCDEF & send to 16222
Reply: Applicant's Name. Tk-112/56 will be charged as application fee. Your pin is 12345678. To pay fee Type AVUB
POTE SMS: AVUB
Example: AVUB Yes 12345678
Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for the post of (Post name), AVUB. User ID is (ABCDEF) and password (xxxXXXXX).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://avub.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID অথবা PIN ব্যবহার করে প্রার্থীগণ (User ID এবং Password) পুনরুদ্ধার করতে পারবেন;
(i) User ID জানা থাকলে: AVUB
(ii) PIN জানা থাকলে: AVUB
(ঝ) পত্রিকা ছাড়াও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইটে (https://ansarvdpbank.portal.gov.bd) এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে Teletalk এর জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ব্যাংকের ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) Online এ আবেদনের ক্ষেত্রে কোন সমস্যা হলে যে কোন টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা info@ansarvdpbank.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া Teletalk এর জবপোর্টাল, ফেসবুক পেইজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject Organization Name: AVUB, Post Name: Number অবশ্যই উল্লেখ করতে হবে।) Applicant's User ID Contact
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঠ) আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া হয়েছে।



