জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zila Proshashon School & College, Noakhali Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zila Proshashon School & College, Noakhali Job Circular 2026 প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zila Proshashon School & College, Noakhali Job Circular 2026 এর তথ্য মতে, ১০ম থেকে ২০তম গ্রেডের মাধ্যমিক ও প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক এবং নিরাপত্তা প্রহরী পদে ১ জন সর্বমোট ০৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ২৮ মার্চ ২০২৬ ইং তারিখে প্রার্থীর পদ অনুযায়ী অনূর্ধ্ব ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি/সমমান সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zila Proshashon School & College, Noakhali Job Circular 2026 এর তথ্যমতে, বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনে করতে হবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো ধরণের আবেদন গ্রহণ করা হবে না।
জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zila Proshashon School & College, Noakhali Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ০৭টি
আবেদনের বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৮ মার্চ ২০২৬ ইং তারিখে প্রার্থীর পদ অনুযায়ী অনূর্ধ্ব ৩৫ বছর।
আবেদনের সময়সীমা: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০০ ঘটিকা থেকে ২৮ মার্চ ২০২৬ ইং বিকাল ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: পদানুসারে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://zpscn.edu.bd/contents/careers ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zila Proshashon School & College, Noakhali Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদনের শর্তাবলি:
(১) আগ্রহী প্রার্থীগণ https://zpscn.edu.bd/homes এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদসমূহে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না।
(২) আবেদনকারীর বয়স ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর পদ অনুযায়ী নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি/সমমান সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
(৩) লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। পরীক্ষায় অংশগহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
(৪) যে কোন ধরনের তদবির/ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
(৫) নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
(৬) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আবেদনের নিয়মাবলী:
(১) আগ্রহী প্রার্থীগণকে https://zpscn.edu.bd/contents/careers লিংকে প্রবেশ করে অথবা www.zpscn.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে career মেন্যু তে online apply এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।
(২) Online এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ০৯:০০ ঘটিকা
(৩) Online এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৯ ঘটিকা
(৪) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।
(৫) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন।
(৬) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনের একটি কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
আবেদনের ফি জমাদান:
(১) সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) পদে আবেদনকারীকে ১,০০০/- (এক হাজার) টাকা মাত্র, সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা) পদে আবেদনকারীকে =১,০০০/- (এক হাজার) টাকা এবং নিরাপত্তা প্রহরী পদে আবেদনকারীকে ৫০০/- (পাঁচশত) টাকা মাত্র অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।
(২) ফি জমাদানের জন্য আবেদনপত্র view হলে payment এ ক্লিক করে (বিকাশ/নগদ/রকেট/ভিসা কার্ড ইত্যাদি) থেকে জমা দিতে
হবে অথবা career এর মেন্যু তে Payment এ Application ID ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
(৩) ফি জমাদানের সময়সীমা: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০০ ঘটিকা থেকে ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
প্রবেশপত্র:
(১) পরীক্ষার স্থান, তারিখ ও সময় www.zpscn.edu.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
(২) আবেদনকারীকে আবেদনপত্রে উল্লেখিত Application ID দিয়ে www.zpscn.edu.bd এ career মেন্যু থেকে Admit Card অপশন থেকে Admit Card ডাউনলোড করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় যেসকল প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে:
(১) আবেদনপত্র, (২) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, (৩) অভিজ্ঞতার সনদ (যদি থাকে), (৪) স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ (যদি থাকে), (৫) স্থানীয় ইউপি চেয়ারম্যান/পৌরসভার মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, (৬) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ এর মূল কপি।
উল্লেখ্য যে, সকল সনদের ০১ (এক) সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।


