সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Sunamgonj Science and Technology University Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Sunamgonj Science and Technology University Job Circular 2026 প্রকাশিত হয়েছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Sunamgonj Science and Technology University Job Circular 2026 এর তথ্য মতে, ৩য় থেকে ১০ম গ্রেডে ৪ জন এবং ১৬তম এবং ২০তম গ্রেডে ১২ জন, মোট ০৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১৬ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে বয়স গণনা করা হবে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Sunamgonj Science and Technology University Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১১-২০তম গ্রেডের প্রস্তুতির জন্য দেখুন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Sunamgonj Science and Technology University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১৬টি
আবেদনের সময়সীমা: ১১ মার্চ ২০২৬ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯.০০ টা হতে বিকাল ৩.৩০ টা পর্যন্ত)
আবেদন ফি: পদানুসারে ২০০ টাকা থেকে ৫০ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার "রেজিস্ট্রার, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" নামে জমা দিতে হবে (পোস্টাল অর্ডার গ্রহণ যোগ্য নয়)।
আবেদনের প্রক্রিয়া: "রেজিস্ট্রার, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী প্রশাসনিক ভবন, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ-৩০০০"-এ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
এই চাকরির বিবরণ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Sunamgonj Science and Technology University Job Circular 2026 এর বিস্তারিত:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://sstu.ac.bd এর Career অপশন হতে নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাদি দেখা যাবে এবং উক্ত সাইটের Resources অপশন থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ভুল তথ্য সম্বলিত/তথ্য গোপন/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদন পত্র আগামী ১১/০৩/২০২৬ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯.০০ টা হতে বিকাল ৩.৩০ টা পর্যন্ত) "রেজিস্ট্রার, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী প্রশাসনিক ভবন, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ-৩০০০"-এ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। উল্লেখ্য যে, ইতঃপূর্বে বিজ্ঞাপিত (স্মারক নং: সুবিপ্রবি/প্রশা/নিয়োগ-৭৩২, তারিখ: ১৩/০৪/২০২৫ইং এবং স্মারক নং: সুবিপ্রবি/প্রশা/নিয়োগ-৯৭৮, তারিখ: ১০/১২/২০২৫ইং) পদসমূহে আবেদনকারীদের (স্মারক নং: সুবিপ্রবি/প্রশা/নিয়োগ-১০৩২, তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং এর ক্রমিক নং: ০২, ০৩, ০৪ ও ০৫ এ উল্লেখিত পদগুলোতে) পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞাপনে উল্লেখিত পদ সংখ্যা কম/বেশি হতে পারে। কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল/স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। ডাক যোগাযোগ সংক্রান্ত বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
আবেদনপত্রের শর্তাবলীঃ
১. প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
২. আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্টস (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি) ক্রমিক নং ০১ হতে ক্রমিক নং ০৪ পর্যন্ত ০৬ (ছয়) সেট এবং ক্রমিক নং ০৫ হতে ক্রমিক নং ০৭ পর্যন্ত ০২ (দুই) সেট আবেদনপত্র প্রেরণ করতে হবে।
৩. আবেদনপত্রের সাথে ক্রমিক নং ০১ থেকে ক্রমিক নং ০৪ পদের জন্য ২০০/- (দুইশত) টাকা, ক্রমিক নং ০৫ পদের জন্য ১০০/-(একশত) টাকা, ক্রমিক নং ০৬ ও ০৭ পদের এবং সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার "রেজিস্ট্রার, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” নামে জমা দিতে হবে (পোস্টাল অর্ডার গ্রহণ যোগ্য নয়)।
৪. খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
৫. মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৬. প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে লিখিত পরীক্ষা এমনকি প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। যোগ্য/প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান টেলিফোন/এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
৭. বয়সসীমা নির্ধারণ এবং কোটা সংরক্ষণের বিষয়ে সরকারি সর্বশেষ নির্দেশনা অনুসৃত হবে।
৮. অভিজ্ঞতা বলিতে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/কর্পোরেশনের চাকুরির অভিজ্ঞতা বুঝাবে।
৯. কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
১০. সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় আবেদনকারীকে সকল মূল সনদপত্র ও সংশ্লিষ্ট পত্রাদিসহ উপস্থিত থাকতে হবে।
১১. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না।
১২. নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে বয়স গণনা করা হবে।



