রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rabindra University Bangladesh Job Circular 2026 | Biddabari

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

এই চাকরি সম্পর্কে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rabindra University Bangladesh Job Circular 2026 | Biddabari 


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rabindra University Bangladesh Job Circular 2026 প্রকাশিত হয়েছে।  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rabindra University Bangladesh Job Circular 2026 এর তথ্য মতে, প্রভাষক(৯ম গ্রেড) এবং বাবুর্চি(১৮তম গ্রেড), এই দুই ক্যাটাগরিতে দুইজন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা বাবুর্চি পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪০ বছর তবে প্রভাষক পদের ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য নয়। 

 রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rabindra University Bangladesh Job Circular 2026 এর তথ্যমতে, প্রত্যেক প্রার্থীকে তাঁর প্রার্থিত পদের নাম খামের উপর স্পষ্টাক্ষরে লিখতে হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rabindra University Bangladesh Job Circular 2026 Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ০২টি 

আবেদনের বয়সসীমা: বাবুর্চি পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪০ বছর তবে প্রভাষক পদের ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য নয়। 

আবেদনের সময়সীমা: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। 

আবেদন ফি: পদানুসারে যথাক্রমে ২০০ টাকা ও ৫০ টাকা। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর অনুকূলে জনতা ব্যাংক পিএলসি-এর যে কোন শাখা হতে প্রার্থীদের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর ও টাকার পরিমাণ উল্লেখ করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর নির্ধারিত আবদেন ফরম www.rub.ac.bd থেকে ডাউনলোড করে অথবা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর ডেসপ্যাচ শাখা থেকে ফরম প্রতি ৫০.০০ (পঞ্চাশ) টাকা দিয়ে সংগ্রহ ও পূরণপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্রসহ ০৮ (আট) সেট আবেদন রেজিস্ট্রার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজাদপুর ৬৭৭০ বরাবর দাখিল করতে হবে। মূল আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০/- (দশ) টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে।


এই চাকরির বিবরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rabindra University Bangladesh Job Circular 2026 Job Circular 2026 এর বিস্তারিত:

প্রভাষক পদের ক্ষেত্রে,

শর্তাবলি:

১. আগ্রহী প্রার্থীকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর নির্ধারিত আবদেন ফরম www.rub.ac.bd থেকে ডাউনলোড করে অথবা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর ডেসপ্যাচ শাখা থেকে ফরম প্রতি ৫০.০০ (পঞ্চাশ) টাকা দিয়ে সংগ্রহ ও পূরণপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্রসহ ০৮ (আট) সেট আবেদনপত্র রেজিস্ট্রার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজাদপুর, সিরাজগঞ্জ ৬৭৭০ বরাবর দাখিল করতে হবে। আবেদনের শেষ তারিখ: ১০.০২.২০২৬ (বিকেল ৫:০০টা পর্যন্ত)। মূল আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০/- (দশ) টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে।

২. প্রার্থীকে আবেদনপত্রের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে- (ক) সদ্য তোলা পাসপোর্ট আকারের ০৮ কপি রঙিন ছবি (খ) শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি (গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি (ঘ) অভিজ্ঞতার (বেতনক্রমসহ) সনদের সত্যায়িত অনুলিপি (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে) (ঙ) প্রকাশনা ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে)।

৩. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর অনুকূলে জনতা ব্যাংক পিএলসি এর যে কোন শাখা হতে প্রার্থীদের (৯ম গ্রেড থেকে তদুর্ধ্ব ২০০/-) টাকার (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর ও টাকার পরিমাণ উল্লেখ করতে হবে।

৪. চাকরিরত প্রার্থীদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৫. আইনানুযায়ী মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য যথাযথ কোটা সংরক্ষণ করা হবে।

৬. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭. প্রত্যেক প্রার্থীকে তাঁর প্রার্থিত পদের নাম খামের উপর স্পষ্টাক্ষরে লিখতে হবে।

৮. বিদেশি বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হতে ইস্যুকৃত সমমানের সনদ আবেদনপত্রের সাথে অবশ্যই দাখিল করতে হবে।

৯. জিপিএ/সিজিপিএ-তে ফলাফলপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ/শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/পরিপত্র অনুসরণ করা হবে। পরীক্ষার ফল প্রকাশিত হয়নি, এমন প্রার্থীর আবেদনপত্র বিবেচিত হবে না।

১০. নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১১. প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও নমুনা ক্লাস/ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা ও নমুনা ক্লাস পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনোপ্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২. দরখাস্তকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি এবং প্রকাশনার মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে) অবশ্যই দেখাতে হবে।

১৩. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।


বাবুর্চি পদের ক্ষেত্রে,

শর্তাবলি:

১. আগ্রহী প্রার্থীকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর নির্ধারিত আবদেন ফরম www.rub.ac.bd থেকে ডাউনলোড করে অথবা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর ডেসপ্যাচ শাখা থেকে ফরম প্রতি ৫০.০০ (পঞ্চাশ) টাকা দিয়ে সংগ্রহ ও পূরণপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্রসহ ০৮ (আট) সেট আবেদন রেজিস্ট্রার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজাদপুর ৬৭৭০ বরাবর দাখিল করতে হবে। আবেদনের শেষ তারিখ: ১০.০২.২০২৬ (বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত)। মূল আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০/- (দশ) টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে।

২. প্রার্থীকে আবেদনপত্রের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে- (ক) সদ্য তোলা পাসপোর্ট আকারের ০৩ কপি রঙিন ছবি (খ) শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি (গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি (ঘ) অভিজ্ঞতার (বেতনক্রমসহ) সনদের সত্যায়িত অনুলিপি (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে)।

৩. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর অনুকূলে জনতা ব্যাংক পিএলসি-এর যে কোন শাখা হতে প্রার্থীদের (১৮তম গ্রেড-৫০/-) টাকার (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর ও টাকার পরিমাণ উল্লেখ করতে হবে।

৪. চাকরিরত প্রার্থীদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৫. আইনানুযায়ী মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য যথাযথ কোটা সংরক্ষণ করা হবে।

৬. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭. প্রত্যেক প্রার্থীকে তাঁর প্রার্থিত পদের নাম খামের উপর স্পষ্টাক্ষরে লিখতে হবে।

৮. জিপিএ/সিজিপিএ-তে ফলাফলপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ/শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/পরিপত্র অনুসরণ করা হবে। পরীক্ষার ফল প্রকাশিত হয়নি, এমন প্রার্থীর আবেদনপত্র বিবেচিত হবে না।

৯. নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১০. প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১. দরখাস্তকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি অবশ্যই দেখাতে হবে।

১২. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। একইসাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসের ক্ষমতা সংরক্ষণ করে।