পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur Science and Technology University Job Circular 2026 | Biddabari

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur Science and Technology University Job Circular 2026 প্রকাশিত হয়েছে।  পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur Science and Technology University Job Circular 2026 এর তথ্য মতে, পরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড-৩) এবং উপ পরীক্ষা নিয়ন্ত্রক (গ্রেড-৫) এই দুই ক্যাটাগরিতে একজন করে মোট দুইজন জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর থেকে ৫৫ বছর।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur Science and Technology University Job Circular 2026 এর তথ্যমতে, খামের উপরে সংশ্লিষ্ট পদের নাম ও নিজ ঠিকানা উল্লেখ করতে হবে। 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur Science and Technology University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ০২টি 

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর থেকে ৫৫ বছর।

আবেদনের সময়সীমা:  ০৫ মার্চ ২০২৬ ইং অফিস চলাকালীন সময়।

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: জনতা ব্যাংক লি:, পিরোজপুর শাখা, পিরোজপুর এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। 

আবেদনের প্রক্রিয়া: আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে উপাচার্য দপ্তর, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর সদর-৮৫০০ বরাবরে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবেনা।

এই চাকরির বিবরণ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur Science and Technology University Job Circular 2026 এর বিস্তারিত:

আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www. prstu.ac.bd এর CAREER মেন্যুতে সংরক্ষিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলি (পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি) এর আলোকে আগামী ০৫/০৩/২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। উল্লেখ্য, গত ১১/০২/২০২৫ ও ০২/০৬/২০২৫ তারিখে পরিচালক (অর্থ ও হিসাব) ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে উল্লিখিত পদে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের পুনরায় আবেদপত্র প্রেরণের প্রয়োজন নেই।

নিয়োগের শর্তাবলি:

১. উল্লিখিত পদে আবেদন ফি বাবদ ২০০.০০ টাকা "উপাচার্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শিরোনামে জনতা ব্যাংক লি:, পিরোজপুর শাখা, পিরোজপুর এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে;

২. আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, অন্যান্য কাগজপত্রের সত্যায়িত অনুলিপি এবং ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। উল্লিখিত পদের জন্য ০৫ (পাঁচ) সেট করে আবেদনপত্র জমা দিতে হবে;

৩. খামের উপরে সংশ্লিষ্ট পদের নাম ও নিজ ঠিকানা উল্লেখ করতে হবে;

৪. আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে উপাচার্য দপ্তর, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর সদর-৮৫০০ বরাবরে সরাসরি অথবা

ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবেনা;

৫. অভিজ্ঞতা বলতে পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্বশাসিত/সংবিধিবদ্ধ সংস্থায়/প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা বুঝাবে;

৬. কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে, অন্যথায় আবেদনপত্র গ্রহণ করা হবেনা;

৭. অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে;

৮. প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান পত্র/টেলিফোন/এসএমএস/ই-মেইল-এর মাধ্যমে জানানো হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

৯. সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় আবেদনকারীকে মূল সনদপত্র ও সংশ্লিষ্ট মূল কাগজ পত্রসহ উপস্থিত থাকতে হবে;

১০. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না;

১১. যে কোন ধরনের তদবির প্রার্থীদের অযোগ্যতা বলে বিবেচিত হবে;

১২. পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি হতে অবসরপ্রাপ্ত প্রার্থীগণ চুক্তিভিক্তিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন;

১৩. কোন ধরনের মিথ্যা বা অসত্য তথ্য দিয়ে চাকরি গ্রহণ করলে যেকোন পর্যায়ে চাকরি হতে অপসারিত হতে হবে।