চীফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Office of the Chief Prosecutor Job Circular 2026 | Biddabari

চীফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এই চাকরি সম্পর্কে

চীফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Office of the Chief Prosecutor Job Circular 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে চীফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Office of the Chief Prosecutor Job Circular 2026 প্রকাশিত হয়েছে।চীফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Office of the Chief Prosecutor Job Circular এর তথ্য মতে, ১১ থেকে ১৩তম গ্রেডের ০৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ জানুয়ারি ২০২৬ইং তারিখে ১৮ বছর হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

চীফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Office of the Chief Prosecutor Job Circular এর তথ্যমতে, সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে/মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চীফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Office of the Chief Prosecutor Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ১৩ টি

আবেদনের বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৬ইং তারিখে ১৮ বছর হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা:  ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকেল ৫:০০ ঘটিকা।

আবেদন ফি: পদানুসারে  ১০০ টাকা থেকে ৫০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম:  বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যে কোন বানিজ্যিক ব্যাংক হতে প্রদত্ত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া:  চীফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে আবেদন পত্র লিখতে হবে। কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে আবেদন করতে হবে। 

এই চাকরির বিবরণ

চীফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Office of the Chief Prosecutor Job Circular 2026 এর বিস্তারিত:

পালনীয় শর্তাবলী:

১। চীফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ আগামী ০১/০১/২০২৬ইং তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতঃ আবেদনপত্র আগামী ০১/০২/২০২৬ইং তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।

২। আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজাদি সংযুক্ত করতে হবে।

ক) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম, পদবী সম্বলিত সীলসহ) কর্তৃক সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

খ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম, পদবী সম্বলিত সীলসহ) কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

গ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম, পদবী সম্বলিত সীল সহ) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

ঙ) শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানগনকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হালনাগাদকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

চ) ১ ও ৩ নং ক্রমিকে বর্ণিত পদে আবেদকারীগণকে অতিরিক্ত হিসেবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত কম্পিউটার অপারেটিং ও টাইপের ন্যূনতম গতি অর্জন সংক্রান্ত সনদপত্র দাখিল করতে হবে।

ছ) চীফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুরাতন হাইকোর্ট ভবন, ঢাকা বরাবর ১-৪ নং ক্রমিকের পদের জন্য আবেদন পত্রের সাথে পরীক্ষা ফি বাবদ ১০০/- টাকা এবং ৫-৭ নং ক্রমিকের পদের জন্য আবেদন পত্রের সাথে পরীক্ষা ফি বাবদ ৫০/- টাকার অফেরতযোগ্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যে কোন বানিজ্যিক ব্যাংক হতে প্রদত্ত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

জ) আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা লিখিত এবং ১০/- টাকার ডাকটিকেট সম্বলিত ১০"x৪.৫" মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং খামের উপরে পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে লিখতে হবে।

৩। প্রার্থীর বয়স সীমা ০১/০১/২০২৬ইং তারিখে ১৮ (আটার) হতে ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৪। সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে/মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৫। শূন্যপদ পূরণে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারী নীতিমালা যথাযথভাবে অনুসরন করা হবে। কোন নির্দিষ্ট কোটায় আবেদনকারীকে সংশ্লিষ্ট কোটায় অধিকারী মর্মে প্রমাণ পত্র দাখিল করতে হবে এবং এরূপ আবেদনপত্র এবং খামের উপর কোন কোটায় আবেদন করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে কোটা উল্লেখ করা না হলে উক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গন্য হবে।

৬। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৭। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজন সাপেক্ষে সমস্কেলের যে কোন পদে কাজ করতে হবে।

৮। চূড়ান্ত/মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

৯। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গন্য হবে।

১০। উপর্যুক্ত প্রার্থীর লিখিত ও অন্যান্য পরীক্ষার তারিখ, স্থান ও সময় পত্রের মাধ্য্যমে ও চীফ প্রসিকিউটর কার্যালয়ে রক্ষিত নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটের (www.ictcp.gov.bd) মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় সন্তোষজনকভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হবে।

১১। অত্র নিয়োগ বিজ্ঞপ্তি চাকুরীর নিশ্চয়তা প্রদান করে না। কর্তৃপক্ষ প্রয়োজন সাপেক্ষে যে কোন পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি, বিলুপ্ত করায় এবং আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগতযোগ্যতা ও উৎকর্ষতার ভিত্তিতে সীমিত সংখ্যক প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদানের সর্বময় ক্ষমতা সংরক্ষণ করে।