জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Job Circular 2026 প্রকাশিত হয়েছে। সজাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Job Circular 2026 এর তথ্য মতে, অধ্যাপক(গ্রেড-০৩) পদে ২ জন, সহযোগী অধ্যাপক(গ্রেড-০৪) পদে ২ জন এবং সহকারী অধ্যাপক(গ্রেড-০৬) পদে ৬ জন সর্বমোট ১০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হবে ও অন্যান্য বিষয়ে সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হইবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Job Circular 2026 এর তথ্যমতে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/ শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য হইবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১০টি
আবেদনের বয়সসীমা: আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হবে।
আবেদনের সময়সীমা: ১৬ মার্চ ২০২৬ ইং বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় বর্ণিত পে-স্লিপ-এর মাধ্যমে জমা দিতে হইবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://jobs.nu.ac.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস্-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে/হাতে হাতে ১৬/০৩/২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাইতে হইবে। অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
এই চাকরির বিবরণ
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলী:
১. উক্ত পদে আবেদনের নিমিত্তে Online Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ১৭/০২/২০২৬ তারিখ হইতে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ পাওয়া যাইবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬/০৩/২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে উক্ত jobs.nu.ac.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করিতে হইবে।
২. চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জাতীয়তা সনদপত্র, চাকুরিরত হইলে কর্তৃপক্ষের অনুমতি পত্র-এর কপি, বিদেশী বিশ্ববিদ্যালয় হইতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সমতা নিরূপণ সনদপত্র এবং প্রকাশনার (যদি থাকে) সমর্থনে সত্যায়িত প্রমাণক-এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।
৩. Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস্-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে/হাতে হাতে ১৬/০৩/২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাইতে হইবে। অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
৪. আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হবে ও অন্যান্য বিষয়ে সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হইবে।
৫. রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা পে-স্লিপ-এর মাধ্যমে জমা দিতে হইবে।
পে-স্লিপ সংগ্রহ ও আবেদন ফি জমাদানের নিয়মাবলী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form যথাযথভাবে পূরণপূর্বক Submit করার পর User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হইবে অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হইবে।
Online Application Form পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায়-দায়িত্ব ব্যাংক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না।
৬. প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষা/নির্বাচনী বোর্ড-এর তারিখ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পত্র মারফত/SMS-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হইবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
৭. সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনিতে হইবে।
৮. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবেন। কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হইবে।
৯. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
১০. কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে।



