নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড সার্কুলার ২০২৬ | N P C B L Job Circular 2025 | পদ সংখ্যা: ৩৮৮টি | Biddabari

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড সার্কুলার

এই চাকরি সম্পর্কে

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড সার্কুলার ২০২৬ | N P C B L Job Circular 2025 | পদ সংখ্যা: ৩৮৮টি | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড সার্কুলার ২০২৬ | N P C B L Job Circular 2026 প্রকাশিত হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড সার্কুলার ২০২৬ | N P C B L Job Circular 2026 এর তথ্য মতে, ৬ষ্ঠ থেকে ১৯তম গ্রেডের স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে মোট ৩২টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৮৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে পদানুসারে সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩২ থেক ৩৫ বছর হতে হবে। তবে ডিফেন্স অধিদপ্তরের চাকুরিরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫০ বছর।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড সার্কুলার ২০২৬ | N P C B L Job Circular 2026 এর তথ্যমতে, একই পদের জন্য পূর্বে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের পুনরায় আবেদন করতে হবে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড সার্কুলার ২০২৬ | N P C B L Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ৩৮৮টি

আবেদনের বয়সসীমা: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে পদানুসারে সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩২ থেক ৩৫ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  ২২ জানুয়ারি ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত ১১:৫৯ ঘটিকা।

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীদের অনলাইনে এই https://npcbl.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।


এই চাকরির বিবরণ

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড সার্কুলার ২০২৬ | N P C B L Job Circular 2025 এর বিস্তারিত:

প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে,

বেতন, সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্তাবলি:

১. প্রথম ২ (দুই) বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল এবং/অথবা পারফরম্যান্সের ভিত্তিতে বর্ধিত করা হতে পারে।

২. প্রবেশনকাল সফলভাবে সমাপ্তিতে এনপিসিবিএল-এ চাকুরি নিয়মিতকরণ/নিশ্চিতকরণ করা হবে।

৩. কর্মস্থল এনপিসিবিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।

৪. উপরের সকল টেবিলে ৩-নং কলামে বর্ণিত হারে মাসিক মূল বেতন এবং কোম্পানীর নিয়ম অনুসারে অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে।

৫. যোগদানকারীকে তার যোগদানের সময় এ মর্মে অঙ্গীকার নামা (Surety Bond) দাখিল করতে হবে যে, তিনি এনপিসিবিএল-এ যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ (দশ) বছর চাকুরি করবেন এবং যদি এনপিসিবিএল-এ ১০ (দশ) বছর চাকুরি সমাপ্তির পূর্বে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনি সার্ভিস রেগুলেশন্সের বিধান মোতাবেক প্রযোজ্য পরিমাণ অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন।

৬. এনপিসিবিএল-এ যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে। এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকুরির অবসানসহ যেকোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আবেদন ও নির্বাচন পদ্ধতি:

১. আগ্রহী প্রার্থীকে "Online Application Form" এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্যসহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। http://npcbl.teletalk.com.bd  ঠিকানায় "Online Application Form" পাওয়া যাবে। প্রত্যেক প্রার্থীকে http://npcbl.teletalk.com.bd  ঠিকানায় উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যে-কোন Teletalk Mobile Connection থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন নিশ্চিত করতে হবে।

২. একই পদের জন্য পূর্বে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের পুনরায় আবেদন করতে হবে।

৩. কোন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় "আবেদনের বিষয়ে নিয়োগকর্তা কর্তৃক ইস্যুকৃত অনাপত্তিপত্র (NOC) প্রদর্শন করতে হবে; সে লক্ষ্যে প্রার্থীকে অনলাইনে আবেদন দাখিলের পূর্বের যে-কোন তারিখে NOC সংগ্রহ করতে হবে।

৪. লিখিত এবং/অথবা ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ, সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। বিদেশী সনদধারীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমমানের সনদ প্রদর্শন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।

৫. যেকোন ধরণের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

৬. এনপিসিবিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পদ-সংখ্যা বৃদ্ধি হ্রাস করার এবং যেকোন বা সকল আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

বিস্তারিত তথ্যের জন্য দয়া করে ভিজিট করুন: www.rooppumpp.gov.bd  অথবা http://npcbl.gov.bd

 

দ্বিতীয় বিজ্ঞপ্তির ক্ষেত্রে,

 

বেতন, সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্তাবলি:

১. চুক্তির মেয়াদ হবে ৩ (তিন) বছর; তবে পারফরম্যান্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষ যে-কোন সময় চাকুরির অবসান (Termination) করতে পারবে। কোম্পানীর প্রয়োজন থাকলে এবং পারফরম্যান্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে সর্বোচ্চ বয়সসীমা হবে ৬০ (ষাট) বছর): তবে চুক্তির মেয়াদ বৃদ্ধির নিশ্চয়তা থাকবে না।

২. কর্মস্থল এনপিসিবিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।

৩. উপরের টেবিলে ৩-নং কলামে বর্ণিত হারে মাসিক মূল বেতন এবং কোম্পানীর নিয়ম অনুসারে অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে।

৪. এনপিসিবিএল-এ যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকুরির অবসায়নসহ যেকোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আবেদন ও নির্বাচন পদ্ধতি:

১. আগ্রহী প্রার্থীকে "Online Application Form" এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্যসহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ১০ ফেব্রুয়ারি তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। http://npcbl.teletalk.com.bd  ঠিকানায় "Online Application Form" পাওয়া যাবে। প্রত্যেক প্রার্থীকে http://npcbl.teletalk.com.bd  ঠিকানায়

উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যে-কোন Teletalk Mobile Connection থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন নিশ্চিত করতে হবে।

২. একই পদের জন্য পূর্বে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের পুনরায় আবেদন করতে হবে।

৩. কোন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় "আবেদনের বিষয়ে নিয়োগকর্তা কর্তৃক ইস্যুকৃত অনাপত্তিপত্র (NOC) প্রদর্শন করতে হবে; সে লক্ষ্যে প্রার্থীকে অনলাইনে আবেদন দাখিলের পূর্বের যে-কোন তারিখে NOC সংগ্রহ করতে হবে।

৪. লিখিত এবং/অথবা ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ, সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। বিদেশী সনদধারীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমমানের সনদ প্রদর্শন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।

৫. যেকোন ধরণের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

৬. এনপিসিবিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পদ-সংখ্যা বৃদ্ধিহাস করার এবং যেকোন বা সকল আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৭. বিস্তারিত তথ্যের জন্য দয়া করে ভিজিট করুন: www.rooppurmpp.gov.bd  অথবা http://npcbl.portal.gov.bd