এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | N G O A B Job Circular 2025 | Biddabari

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এই চাকরি সম্পর্কে

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | N G O A B Job Circular 2025 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | N G O A B Job Circular 2026 প্রকাশিত হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | N G O A B Job Circular 2026 এর তথ্য মতে, ১৩তম থেকে ২০তম গ্রেডের ০৪টি ক্যাটাগরিতে সর্বমোট ৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। সকল প্রার্থীর ক্ষেত্রেই বয়সসীমা ১৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | N G O A B Job Circular 2026 এর তথ্যমতে, বর্ণিত ছকের ১ এবং ৩নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | N G O A B Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ০৯ টি

আবেদনের বয়সসীমা: ১৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  ১৯ জানুয়ারি ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকেল ৫:০০ ঘটিকা।

আবেদন ফি: পদানুসারে  ১১২ টাকা থেকে ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম:  টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ‍SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীদের অনলাইনে এই http://ngoab.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 

এই চাকরির বিবরণ

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | N G O A B Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

 

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলিঃ

০২। সকল প্রার্থীর ক্ষেত্রেই ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি: তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০৩। বর্ণিত ছকের ১ এবং ৩নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।

০৪। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:

ক) অনলাইনের পূরণকৃত আবেদপত্র;

খ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি;

গ) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

ঘ) সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি;

ঙ) সরকারি, আধা-সরকারি ও সায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;

চ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/ সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ:

ছ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি;

জ) প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি:

ঝ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;

ঞ) গাড়ীচালকের ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালকা/ভারী লাইসেন্স উপস্থাপন করতে হবে।

০৫। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করতে হবে।

০৬। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান এবং পরবর্তীতে এতদসংক্রান্ত বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করতে হবে।

০৭। কোন প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৮। যে কোন ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

০৯। অনলাইনে আবেদনের নিয়মাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী https://ngoab.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি: সকাল-১০.০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ কর্তৃক Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (৩০০ x ৩০০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। স্বাক্ষর সাইজ সর্বোচ্চ (৩০০ x ৬০) KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ) প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Aplicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পর আর কোন পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Aplicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১-৩ নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সর্বমোট ১১২/- টাকা; ৪নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকা সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রে সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS:

NGOAB<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: NGOAB ABCDEF

Reply: Applicant's Name, Tk 112/- or 56/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NGOAB<space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: NGOAB<Space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: NGOAB YES ABCDEF

Reply: Congratulation! Applicant's Name, payment completed successfully for NGOAB Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxx)

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ngoab.teletalk.com.bd  ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে ইহা অবশ্যই প্রদর্শন করবেন;

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে: NGOAB<Space>Help<Space>User<Space>User ID & send to 16222 Example: NGOAB Help User ABCDEF & send to 16222.

(ii) User ID না জানা থাকলে: NGOAB<Space>Help<Space>PIN<Space>PIN No. & send to 16222 Example: NGOAB Help PIN 12345678 & send to 16222

১০। প্রার্থীর যোগ্যতা যাচাইপূর্বক প্রার্থী কর্তৃক তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে, কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোন প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোন সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১১। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এনজিও বিষয়ক ব্যুরো'র ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে প্রার্থীকে জানানো হবে।

১৩। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও যে কোন কারণ ব্যতিরেকে বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৪। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৫। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এনজিও বিষয়ক ব্যুরোর নিজস্ব ওয়েবসাইট www.ngoab.gov.bd  অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/ngoab  ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।

১৬। আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে ফোন করে অথবা alljobs.query@teletalk.com.bd  ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ htttps://www.facebook.com/alljobsbdTeletalk  এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (email এর Subject- Organization Name: NGOAB, Post Name****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।