মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Marine Fisheries Academy (MFA) Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Marine Fisheries Academy (MFA) Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Marine Fisheries Academy (MFA) Job Circular 2026 এর তথ্য মতে, ১৬তম গ্রেডের ০২টি ক্যাটাগরিতে সর্বমোট ০২ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়স ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সড়ক ও জনপথ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Roads and Highways Department (RHD) Job Circular 2026 এর তথ্যমতে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Marine Fisheries Academy (MFA) Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ০২টি
আবেদনের বয়সসীমা:০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৮ মার্চ ২০২৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদন ফি: ১০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর অনকূলে ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং-১-৪৪৩২-০০০১-২০৩১ এ জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম অত্র একাডেমির ওয়েবসাইট www.mfacademy.gov.bd এর Notice Board লিংক হতে অথবা সরকারি ওয়েবসাইট www.forms.mygov.bd হতে download করে সংগ্রহ করতে হবে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে (আবশ্যিকভাবে আবেদন ফরমে ই-মেইল এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে) খামের উপর পদের নাম উল্লেখপূর্বক অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, ডাকঘর: মৎস্য বন্দর, কর্ণফুলী, চট্টগ্রাম-৪০০০ বরাবরে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Marine Fisheries Academy (MFA) Job Circular 2026 এর বিস্তারিত:
নিয়োগ সংক্রান্ত শর্তাবলী:
১। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
২। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে।
৩। নির্ধারিত আবেদন ফরম অত্র একাডেমির ওয়েবসাইট www.mfacademy.gov.bd এর Notice Board লিংক হতে অথবা সরকারি ওয়েবসাইট www.forms.mygov.bd হতে download করে সংগ্রহ করতে হবে।
81 আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে (আবশ্যিকভাবে আবেদন ফরমে ই-মেইল এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে) খামের উপর পদের নাম উল্লেখপূর্বক অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, ডাকঘর: মৎস্য বন্দর, কর্ণফুলী, চট্টগ্রাম-৪০০০ বরাবরে আগামী ০৮-০৩-২০২৬ খ্রি. তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
৫। নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণের জন্য আবেদন পত্রের সাথে ৯.৫ ইঞ্চি X ৪.৫ ইঞ্চি আকারের একটি খামে প্রার্থীর বর্তমান ঠিকানা উল্লেখ পূর্বক ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকেটসহ লাগিয়ে সংযুক্ত করতে হবে।
প্রার্থীর বয়স ০১-০২-২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে ৬। না।
প্রার্থীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
৮। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৯। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
১০। নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা) অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর অনকূলে ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং-১-৪৪৩২-০০০১-২০৩১ এ জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
১১। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি ও সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদের ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
১২। নিয়োগ প্রক্রিয়া চলকালীন বা চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও কোন প্রার্থী কর্তৃক তথ্য গোপন করা ভুল তথ্য প্রদানের বিষয় বা দাখিলকৃত কাগজপত্র জাল/মিথ্যা/ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিলকরণসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। অসত্য/অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক পদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৫। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৬। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন।



