খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Khulna Agriculture University Job Circular 2026 | Biddabari

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

এই চাকরি সম্পর্কে

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |  Khulna Agriculture University Job Circular 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |  Khulna Agriculture University Job Circular 2026 প্রকাশিত হয়েছে।  খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |  Khulna Agriculture University Job Circular 2026 এর তথ্য মতে,  ৯ম, ১৬তম এবং ২০তম গ্রেডের ০৯টি ক্যাটাগরিতে সর্বমোট ২৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ০১ মার্চ ২০২৬ ইং তারিখে ৩২ বছর হতে হবে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |  Khulna Agriculture University Job Circular 2026 এর তথ্যমতে, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |  Khulna Agriculture University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: 

২৫টি

আবেদনের বয়সসীমা:

০১ মার্চ ২০২৬ ইং তারিখে ৩২ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:

০১ মার্চ ২০২৬ ইং অফিস চলাকালিন সময় ।

আবেদন ফি:

পদানুসারে ২০০ টাকা থেকে ৫০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা শিরোনামে সোনালী ব্যাংক পিএলসি, দৌলতপুর কর্পোরেট শাখা, খুলনা এর অনুকূলে (সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

আবেদন একটি খামের ভিতর রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, (অস্থায়ী অফিস: ৩২৭, যশোর রোড, উত্তর মুজগুন্নি, খালিশপুর, খুলনা-৯০০০), খুলনা এর অনুকূলে সরাসরি/ডাক যোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রার্থীত পদের নাম খামের উপর উল্লেখ করতে হবে। উল্লেখ যে, চাহিত আবেদন সেটের মধ্যে একটি সেট সত্যায়িত হতে হবে এবং বাকি দুইটি সেট সত্যায়িতের অনুরূপ ফটোকপি দিতে হবে।

এই চাকরির বিবরণ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |  Khulna Agriculture University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ এর বিস্তারিত:

আবেদনের নিয়মাবলী:

(ক) আগ্রহী প্রার্থীদের ০১ মার্চ ২০২৬ তারিখ অফিস সময়ের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.kau.ac.bd এ আপলোডকৃত নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

(খ) প্রার্থীকে রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা শিরোনামে সোনালী ব্যাংক পিএলসি, দৌলতপুর কর্পোরেট শাখা, খুলনা এর অনুকূলে (সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে) জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-০৯ পদের জন্য ২০০/- (দুইশত) টাকা, গ্রেড-১৬ পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং গ্রেড-২০ পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

২। আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্রের সাথে (ক) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য), (খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বর পত্র, প্রকাশনা (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সকল সনদপত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (প্রতি সেটের সাথে একটি করে), (গ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং (ঘ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করে নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিটি পদের প্রার্থীদেরকে ০৩ (তিন) সেট পৃথক আবেদন একটি খামের ভিতর রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, (অস্থায়ী অফিস: ৩২৭, যশোর রোড, উত্তর মুজগুন্নি, খালিশপুর, খুলনা-৯০০০), খুলনা এর অনুকূলে সরাসরি/ডাক যোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রার্থীত পদের নাম খামের উপর উল্লেখ করতে হবে। উল্লেখ যে, চাহিত আবেদন সেটের মধ্যে একটি সেট সত্যায়িত হতে হবে এবং বাকি দুইটি সেট সত্যায়িতের অনুরূপ ফটোকপি দিতে হবে।

৩। আবেদনপত্র আগামী ০১-০৩-২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পৌছাতে হবে।

৪। শিক্ষাক্ষেত্রের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড গ্রহণযোগ্য নয়।

৫। ০১-০৩-২০২৬ তারিখে প্রার্থীর বর্তমান বয়স আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

৬। জিপিএ/সিজিপিএ-তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ/ শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ ইউজিসি কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/ পরিপত্র অনুসরণ করা হবে। পরীক্ষার ফল প্রকাশিত হয়নি, এমন প্রার্থীর আবেদনপত্র বিবেচিত হবে না।

৭। বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৮। কর্মকর্তা পদে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত হিসাবে কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা/অভিজ্ঞতা বাধ্যতামূলক।

৯। চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

১০। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ও অভিজ্ঞতা শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পত্র দাখিল করতে হবে।

১১। আবেদনপত্র সমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবল যোগ্য প্রার্থীদের লিখিত/ ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় ডাকা হবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি অবশ্যই দেখাতে হবে।

১২। নিয়োগের জন্য প্রার্থীদের ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে।

১৩। আবেদন দাখিলের বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের পর পেশকৃত আবেদনের সাথে আর কোন ডকুমেন্টস/তথ্যাদি সংযোজন করা যাবে না।

১৪। সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ি যাবতীয় কোটা সংরক্ষণ করা হবে। এক্ষেত্রে সরকারি নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত বা প্রতিস্বাক্ষরিত অনুলিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।

১৫। ভুল তথ্য সম্বলিত/তথ্য গোপন/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৬। নিয়োগ সংক্রান্ত কোন তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১৭। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিলসহ এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/ বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।