১। সকল পদের জন্য আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত কপি, সকল নম্বর পত্রের সত্যায়িত কপি (শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র এর সত্যায়িত কপি জমা দিতে হবে।
২। আবেদন করার জন্য নির্ধারিত ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং নিয়োগের শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (careers.kuet.ac.bd) হতে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র প্রেরণ করার সময় যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদের ক্রমিক নম্বরসহ অবশ্যই খামের উপর উল্লেখ করতে হবে।
৩। আবেদনপত্র জমা দেয়ার সময় ক্রমিক নং- ১ হতে ৪ এ উল্লিখিত পদের জন্য নির্ধারিত ১০০০/- (এক হাজার), ক্রমিক নং-৫ হতে ১০ পর্যন্ত উল্লিখিত পদসমূহের জন্য ৮০০/- (আটশত) এবং ক্রমিক নং- ১১ এ উল্লিখিত পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা জনতা ব্যাংক পিএলসি, কুয়েট কর্পোরেট শাখা অথবা জনতা ব্যাংক পিএলসি এর অন্য যে কোন শাখা হতে বিবিধ তহবিল-২৫৮৯/২, কুয়েট, খুলনা এর অনুকূলে ইস্যুকৃত পে-অর্ডার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
৪। ক্রমিক নং-১ এ উল্লিখিত পদের জন্য ১০ (দশ) সেট, ক্রমিক নং-২ হতে ১০ পর্যন্ত উল্লিখিত পদসমূহের জন্য ৬ (ছয়) সেট এবং ক্রমিক নং-১১ এ উল্লিখিত পদের ১ (এক) সেট আবেদনপত্র জমা দিতে হবে।
৫। চাকুরীরত প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
৬। শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে " Exemptions and flexibilities may be allowed in terms of non-attainable academic qualifications (class/divisions) for faculty already in service at KUET for normal and upgraded post only." প্রযোজ্য হবে।
৭। এন্ট্রি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা সর্বনিম্ন ১৮ (আঠার) বৎসর এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে। এ ছাড়া অধিকতর যোগ্যতা সম্পন্ন এবং অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য (বয়স হিসাবের জন্য আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ গণনা করতে হবে)।
৮। ক্রমিক নং-১১ এ উল্লিখিত কুক পদে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৯। শিক্ষকদের ক্ষেত্রে আবেদনকারীর এস.এস-সি. ও এইচ.এস-সি. পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে।
১০। কর্মচারী পদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণী) শিথিলযোগ্য।
১১। প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বলতে সরকারী/আধাসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকুরীর অভিজ্ঞতাকে বোঝাবে। এ ছাড়াও সরকার অনুমোদিত কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে পূর্ণকালীন চাকুরী করার সময়কালের অর্ধেক সময়কালকে অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে। এমপিও (MPO) ভূক্ত কোন প্রতিষ্ঠানের চাকুরী গণনাযোগ্য হবে না।
১২। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন অনুাযায়ী কোটা সংরক্ষণের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হবে।
১৩। ভুল তথ্য সম্বলিত/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।