হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Hajee Mohammad Danesh University Job Circular 2026 | Biddabari

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়

এই চাকরি সম্পর্কে

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Hajee Mohammad Danesh University Job Circular 2026 | Biddabari 


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Hajee Mohammad Danesh University Job Circular 2026 প্রকাশিত হয়েছে। হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Hajee Mohammad Danesh University Job Circular 2026 এর তথ্য মতে, ৩য় থেকে ৯ম গ্রেডের ০৬টি ক্যাটাগরিতে সর্বমোট ০৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা পদানুসারে ৩২ বছর থেকে অন্যূন ৪৫ বছর হতে হবে। 

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Hajee Mohammad Danesh University Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকনে হবে। 

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Hajee Mohammad Danesh University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ০৭টি 

আবেদনের বয়সসীমা: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা পদানুসারে ৩২ বছর থেকে অন্যূন ৪৫ বছর হতে হবে। 

আবেদনের সময়সীমা:  ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং অফিস চলাকালীন সময়।

আবেদন ফি: ১০০০ টাকা (অফেরতযোগ্য)।

আবেদন ফি জমাদানের মাধ্যম: 'রেজিস্ট্রার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর' এর বরাবরে ব্যাংক ড্রাফট (রূপালী ব্যাংক লিঃ এর যে কোন শাখা থেকে) সংযোজন করতে হবে।


আবেদনের প্রক্রিয়া:  ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/ ব্যক্তিগতভাবে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে/জমা দিতে হবে।

এই চাকরির বিবরণ

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Hajee Mohammad Danesh University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

শর্তাবলীঃ

১. আগ্রহী প্রার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ওয়েবসাইট (www.hstu.ac.bd) হতে নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র, পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র ও অভিজ্ঞতার সনদ পত্রাদির সত্যায়িত কপিসহ মোট ৮ (আট) সেট (মূল কপি ১ সেট এবং মূল কপির ফটোকপি ৭ সেট) আবেদনপত্র জমা দিতে হবে।

২. ১৯/০২/২০২৬খ্রি. তারিখে প্রার্থীর বয়স আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

৩. আবেদনপত্র প্রেরণ করার সময় খামের উপর পদের নাম ও সংরক্ষিত কোটা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

৪. প্রত্যেকটি আবেদপত্রের সাথে 'রেজিস্ট্রার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর' এর বরাবরে ১০০০/-টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট (রূপালী ব্যাংক লিঃ এর যে কোন শাখা থেকে) সংযোজন করতে হবে।

৫. আবেদনপত্র আগামী ১৯/০২/২০২৬খ্রি. তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) অবশ্যই ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/ ব্যক্তিগতভাবে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে/জমা দিতে হবে।

৬. চাকুরীরত প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।

৭. মুক্তিযোদ্ধাসহ সরকারী বিধি মোতাবেক অন্যান্য সকল কোটা সংরক্ষিত করা হবে। এই ক্ষেত্রে আবেদনে উল্লেখসহ প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।

৮. কোন পাবলিক পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি (জিপিএ/সিজিপিএ ২.৫০ এর নীচে) গ্রহণযোগ্য হবে না।

৯. নিয়োগের ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগ/শাখায় কর্মরতরা অগ্রাধিকার পাবেন এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স শিথিলযোগ্য হবে।

১০. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১. নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞাপিত পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১২. কোন অসত্য তথ্যসম্বলিত/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।