শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Labour(DOL) Job Circular 2026 | পদ সংখ্যা: ৬৯টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Labour(DOL) Job Circular 2026 প্রকাশিত হয়েছে। শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Labour(DOL) Job Circular 2026 এর তথ্য মতে, ১৩তম থেকে ২০তম গ্রেডের ১৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৬৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ (আঠার) বছর এবং অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে কিছু পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Labour(DOL) Job Circular 2026 এর তথ্যমতে, বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অধিকাংশ পদের ক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে তবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রস্তুতির জন্য দেখুন,
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Labour(DOL) Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৬৯টি
আবেদনের বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ১৫ মার্চ ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই http://dol.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Labour(DOL) Job Circular 2026 এর বিস্তারিত:
২। আবেদনের শর্তাবলীঃ
I. প্রার্থীর বয়স সকল ক্ষেত্রে ০১-০২-২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) বছর এবং অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নং ১ ও ৩ এ বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
II. বিভাগীয় প্রার্থী বলতে বুঝাবে- "যে সকল প্রার্থী শ্রম অধিদপ্তরে কর্মরত রয়েছে এবং তাদের মধ্যে যাদের চাকরিকাল ন্যূনতম ০২ (দুই) বছর সম্পন্ন হয়েছে"।
অসত্য / ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত / প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রমের III. যে কোন পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা। ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
IV. মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ/সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে:
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি;
খ) ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার / সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
ঙ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবি ও নামের সীলসহ);
চ) প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ছ) উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি পরিচয় বিষয়ক সনদপত্র;
জ) ডাউনলোডকৃত Applicant copy এর সত্যায়িত কপি;
V. এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণের জন্য শ্রম অধিদপ্তর, নিম্নতম মজুরী বোর্ড, শ্রম আদালত এবং শ্রম আপীল ট্রাইব্যুনাল নিয়োগ বিধিমালা, ২০২২ অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত, নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
VI. নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় আগ্রহী প্রার্থীদের-কে একটি মাত্র পদে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
VII. চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।
VIII. বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।
IX . কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।
X. নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে।
XI. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না।
৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
ক. পরীক্ষায় অংশগ্রহনের ইচ্ছুক প্রার্থীগণ https://dol.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৩/০২/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫/০৩/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।
খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-১০ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ (বারো) টাকাসহ সর্বমোট ১১২ (একশত বারো) টাকা এবং ১১-১৩ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: DOL<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DOL ABCDEF
Reply: Applicant's Name. Tk. 112/- or 56/- Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type: DOL<space> Yes<space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DOL<space>Yes<space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: DOL Yes 12345678 & send to 16222
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for Application for (Post name) User ID is (ABCDEF) and Password (xxxxx)
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dol.teletalk.com.bd অথবা শ্রম অধিদপ্তরের www.dol.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে: DOL<space>Help<space>User<space>User ID & Send to 16222 Example DOL HELP USER ABCDEF
ii. PIN Number জানা থাকলে: DOL<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222
Example DOL HELP PIN 12345678
ঝ. পত্রিকা ছাড়াও শ্রম অধিদপ্তরের ওয়েবসাইট www.dol.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
ঞ. Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ https//www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject Organization Name: DOL, Post Name, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
৪। প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
খ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
গ. কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি। উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
ঘ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড থেকে তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
৩. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত ফটোকপি;
Б. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)
৫। তাছাড়া, যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।
৬। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। এছাড়া একাধিক/সবগুলো পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।



