মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Fisheries (DOF) Job Circular 2026 | পদ সংখ্যা: ২৮৪টি | Biddabari

মৎস্য অধিদপ্তর

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Fisheries (DOF) Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Fisheries (DOF) Job Circular 2026 এর তথ্য মতে, ১৬তম এবং ২০তম গ্রেডের ০৭টি ক্যাটাগরিতে সর্বমোট ২৮৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। সকল পদের প্রার্থীর বয়সসীমা ০১ ফেব্রুয়ারি ২০২৬ইং ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Fisheries (DOF) Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরীরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Fisheries (DOF) Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ২৮৪টি 

আবেদনের বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ১৫ মার্চ ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ‍SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://dof.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 


এই চাকরির বিবরণ

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Fisheries (DOF) Job Circular 2026 এর বিস্তারিত:

২. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

(ক) সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

(খ) ০১/০২/২০২৬ তারিখে সকল পদের প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরীরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

(ঘ) আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে ঐ একইভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

(চ) অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

(ছ) চাকরীর আবেদন ফরমে (Applicant's copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্ন্তভুক্ত করার সুযোগ থাকবে না।

(জ) যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হোন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

(ঝ) লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(ঞ) পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার করা যাবে না। নিয়মের ব্যত্যয় ঘটলে তাঁর প্রার্থীতা বাতিল করা হবে।

৩. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা আবেদনের যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল ও জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৪. মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (খ) প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র (গ) জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ (ঘ) বীর মুক্তিযোদ্ধার/ শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান হিসেবে চাকরী প্রার্থীকে মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র (যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) (ঙ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সকল প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র (চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদ (ছ) Online -এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) (জ) গাড়িচালক পদের প্রার্থীর ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতার প্রমাণক (ঝ) অফিস সহকারী-কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক এবং ক্যাশিয়ার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতার সনদ পত্র (ঞ) ডেকহ্যান্ড (উচ্চ স্কেল) পদের জন্য ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি- প্রাপ্ত (Certificate of Competency) এবং অভিজ্ঞতার প্রমাণক (ট) Departmental Candidate এর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তি/ছাড়পত্র।

৫. অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

I. Online-এ আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়: ১৮/০২/২০২৬ সকাল- ১০:০০ টা হতে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫/০৩/২০২৬ বিকাল- ০৫:০০ টা পর্যন্ত।

II. উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit-এর সময় হতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার সদ্যতোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট (KB) এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট (KB) হতে হবে।

(গ) Online-এ আবেদন পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে আবশ্যিকভাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ কপি জমা দিবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদন (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। নির্ভুলভাবে আবেদন Submit সম্পন্ন করা প্রার্থীগণ নিজ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। স্বাক্ষরযুক্ত Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ০১ হতে ০৬ নং ক্রমিকের পদসমূহের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং ০৭নং ক্রমিকের পদসমূহের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ০৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্নো) টাকা মাত্র অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ০৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্নো) টাকা মাত্র অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ Submit কৃত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"

SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি:

প্রথম SMS: DOF<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: DOF ABCDEF

Reply: Applicant's Name, Tk. 112/Tk.56 will be charged as application fee. Your PIN

is XXXXXXX.

দ্বিতীয় SMS: DOF<space>Yes<space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: DOF Yes XXXX.

Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for DOF Application for post xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx). দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। এই Password টি Admit Card (প্রবেশ পত্র) Download এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।

(চ) প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.fisheries.gov.bd , https://dof.teletalk.com.bd  এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। তবে, কোনো কারিগরি ত্রুটি বা অন্যান্য কারণে SMS-এর মাধ্যমে তথ্য প্রাপ্তিতে অসুবিধা বা বিভ্রান্তি দেখা দিলে মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যই একমাত্র চূড়ান্ত, প্রামাণ্য ও আইনগতভাবে প্রযোজ্য বলে গণ্য হবে।

(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) কোনো কারণে প্রার্থী তার User ID ও Password হারিয়ে ফেললে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে (User ID অথবা PIN নম্বর) ব্যবহার করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন;

i. User ID জানা থাকলে:

DOF<space>Help<space>User<space> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: DOF Help User ABCDEF

ii. PIN Number জানা থাকলে:

DOF<space>Help<space>PIN<space>PIN No লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: DOF Help PIN 12345678

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকার ওয়েবসাইট www.fisheries.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd  ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে, নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.fisheries.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে;

৬. মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

৭. অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো কারণ দর্শানো ব্যাতিরেকে বাতিল করা হবে।

৮. অনলাইনে আবেদন সম্পন্ন করতে কোনরূপ সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd এ ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk  এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর subject-এ Organization Name: DOF, Post Name: *****, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

৯. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের নিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ অনুসরণ করা হবে।

১০. ডিক্লারেশন:

প্রার্থীকে অনলাইন আবেদন ফরমের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

১২. কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।

১৩. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

১৪. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এর ওয়েব সাইটে (www.fisheries.gov.bd) এবং https://dof.teletalk.com.bd  পাওয়া যাবে।

• শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

** একই দিনে একাধিক পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।