বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cotton Development Board Job Circular 2026 | পদ সংখ্যা: ৩৪টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cotton Development Board Job Circular 2026 | পদ সংখ্যা: ৩৪টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cotton Development Board Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cotton Development Board Job Circular 2026 এর তথ্য মতে, ১৪তম থেকে ২০তম গ্রেডের ১০টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের ১, ২ ও ৪ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের (তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটে কর্মরত) ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cotton Development Board Job Circular 2026 এর তথ্যমতে, অধিকাংশ পদের ক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে।
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cotton Development Board Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৩৪টি
আবেদনের বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ২৭ জানুয়ারি ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকেল ৫:০০ ঘটিকা।
আবেদন ফি: পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://cdb.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cotton Development Board Job Circular 2026 এর বিস্তারিত:
২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১-০১-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) বর্ণিত ছকের ১, ২ ও ৪ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের (তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটে কর্মরত) ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তুলা উন্নয়ন বোর্ডে চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
(ঘ) চাকুরির আবেদন ফরমে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://cdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময়: ২৭-০১-২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৬-০২-২০৬ খ্রি. বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ যারা পরীক্ষার ফি জমা দেননি তারা Online-এ আবেদনপত্র Submit-এর শেষ সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষন করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৯ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এ সার্ভিস চার্জ বাবদ (ভাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ১০ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"
(চ) প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(ছ) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
(জ) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ২, ৪ ও ১০ নং ক্রমিকের শূন্য পদ পূরণে 'মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯' এবং ৩, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ক্রমিকের শূন্য পদ পূরণে 'তুলা উন্নয়ন বোর্ড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০' অনুসরণ করা হবে।
(ঝ) নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণে পদের সংখ্যা হাস/বৃদ্ধি অথবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://cdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময়: ২৭-০১-২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৬-০২-২০৬ খ্রি. বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ যারা পরীক্ষার ফি জমা দেননি তারা Online-এ আবেদনপত্র Submit-এর শেষ সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষন করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৯ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এ সার্ভিস চার্জ বাবদ (ভাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ১০ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: CDB<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CDB ABCDEF
Reply: Applicant's Name, Tk.112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay fee Type CDB<Space> Yes< Space>PIN and send to 16222
দ্বিতীয় SMS: CDB<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CDB YES xxxxxxXXXX
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for CDB Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxXX)
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://cdb.teletalk.com.bd অথবা তুলা উন্নয়ন বোর্ডের Website: www.cdb.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password বাবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে: CDB<space>Help<space>User<space>User ID & Send to 16221
Example: CDB HELP USER ABCDEF
ii. PIN Number জানা থাকলে: CDB<space> Help<space>PIN<space>PIN No & Send to 16222
Example: CDB HELP PIN 12345678
(ঝ) পত্রিকা ছাড়াও তুলা উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট www.cdb.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। এছাড়াও QR Code স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটকের নম্বর থেকে 121 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযাগ করা যাবে। এছাড়াও, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এর মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। Mail/মেসেজ এর Subject-এ Organization Name: CDB, Post Name*** Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
৪. প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
(গ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের সত্যায়িত কপি;
(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;
(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)
৫. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি বিধান প্রযোজ্য হবে।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।